somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

facebook, অন্ধবিচার ও বেদনা থাকি ভুলে

১৩ ই জুন, ২০১৮ সকাল ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


facebook
ফেসবুকে সব আছে
শত্রু মিত্র …আত্নার আত্নীয় সব
কেবল একটা একাউন্ট থাকলেই হবে।
গান -সিনেমা –গল্প-কবিতা
দেশ-বিদেশের সব বার্তা
ঘরে বসে পাওয়া যাবে।

করতে হবে না আর পাঠ
ক্ষমতার কাছে বিক্রি হয়ে যাওয়া দৈনিক পত্রিকা-
অথবা সাহেব-বিবির বিটিভির বাকশো,
স্বৈরাচারের ভূয়া খবর প্রচারে
আরো আছে স্যাটেলাইট চ্যানেল একশো।

সেগুলোর খবর দেখে হতে হবে বিভ্রান্ত
তার চেয়ে জনসাধারণের মনের কথায়
জাতীয় ইস্যুতে তাদের কথোপকথনে
ফেসবুকই সক্ষম সঠিক নির্দেশনা দানে ।

তবে সেইখানেও খাদ আছে
স্বৈরাচারের তোষামদে ব্যস্ত চামচিকা
সবখানে আছে- শুধু তাদের চিনে নিতে হবে।

তাদের এড়িয়ে গেলে বিভ্রান্তি থাকবেনা আর
ফেসবুকই বলে দেবে দেশটা চলছে কোন পথে
আর চলতে হবে কোন পথে
তবে একটা কথা মানতে হবে –
ফেসবুকে কেবল সত্য চর্চার মানসিকতা থাকতে হবে।


অন্ধবিচার

বিচারপতি নিজের গলে নিজেই তুলে পুরস্কারের মালা-
বাকী সবে শূণ্যহাতে তাদের মনে ভীষণ জ্বালা।
বিচারের নামে এ যে প্রহসন এমনি করে দিয়েছে মনোনয়ন,
স্বজনপ্রীতি আর অসততায় ভরা স্বার্থপর পৃথিবীটা এখন এমন।
লোভে পাপ আর পাপে মরন এই কথা কি আর হয়রে স্মরণ?
পাপের কারণে মরণ হলে রুখবে তারে কে?
আমি না হয় লিখবো কবিতা দূরে কোথাও গিয়ে?


বেদনা থাকি ভুলে

শবে ক্বদরের রাতে আমল কি আর হয়?
রান্নাবাড়া করে খেয়ে গেলো কেটে সময়।
বউ গেছে বাবার বাড়ি, আসবে না আর বলে
রক্তে আমার বাস কবিতার
আমার সাথে তার সংসার করা না চলে।
আমি যেন কবিতা নিয়েই থাকি দিব্যি দিয়ে বললো সে
সেই নাকি মোর আসল প্র্রেম - বাকী সব ফাঁকি।
এমন কথা বলে বউ গেছে চলে তার বাবার বাড়ি
আমার লগে করবে না ঘর দিয়েছে সে আড়ি।
সাহরী রান্না করিতে করিতে সাহরীর সময় হলো প্রায় শেষ
কোনমতে মুখে দিলাম এক মুঠো ভাত -লাগিতেছিলো বেশ।
না করিলাম আমল আমি না পারিলাম করিতে প্রার্থনা
অন্নের আয়োজনে ব্যস্ত থেকে শবে ক্বদর ব্যর্থ ষোলআনা ।
শত ব্যস্ততার মাঝে কলম হাতে নিই তুলে
দু'চাই খান পদ্য লিখে বেদনাটা থাকি ভুলে।





সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৮ রাত ১০:০৫
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×