ঈদের শুভেচ্ছা ও ঈদের দিনে
১৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাতে পড়িবে রঙিন চুড়ি ঠোঁটে মাখিবে লিপস্টিক,
পড়িবে জানি রঙিন শাড়ি ললাটে আঁকিবে টিপ ।
ঈদের দিনে পরীর রূপে
সাজিবে তুমি ঠিক ।
পাকা রাধুনী তুমি জানে সকল জনে
জিভে সবার আসে জল
ঈদের দিনে তোমার অন্ন পরিবেশনে।
আরো করো মধুর বাচালতা
মেকি সব নিমন্ত্রণবার্তা- আকাশের ঠিকানায়
তোমার মিথ্যে প্রলোভন
জানে সকল আমজনতা-তোমারে কে পায় ?
তারপরও বাসে ভালো প্রহসন রসিকতা
ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি থাকা ।
রমজানের ত্যাগের বিনিময়ে
অর্জিত ঈদ - ধনী গরিব মাঝে
খুশির আল্পনা আঁকে ।
পৃথিবীও অপরূপ সাজে সেজে
পৌঁছে দেয় একই বার্তা ।
ঈদ মোবারক ঈদ! প্রতিটি মানুষের জীবনে
যেন আনন্দ বয়ে আনে।
আনন্দিত হও সবে সুস্থ থাকো
অনাবিল সুখে বাকী জীবনটা কাটাও
পাঠিয়ে দিলাম এই বারতা।
আসিবে ঈদ মোবারক ঈদ
চারিদিকে আজি তাই আনন্দের ঘনঘটা।
তোমার আগমনে-বসন্তের বাতায়নে।

ঈদের দিনে আজিকার দিনে আর
কোন উচ্চ নীচু নাই
ঈদের নামায শেষে
কোলাকুলি করবো সবাই।
হাসি মুখে বলবো কথা
ফিন্নী জর্দ্দা পোলাও সেমাই
যখন যেটা যার কাছে পাই
আনন্দ চিত্তে খাবো সেটাই।
ভেদাভেদ সব যাবো ভুলে
আজিকের এই দিনে যাবো মিলে
আমরা সবাই- ভাই-ভাই।
বিঃ দ্রঃ কি লিখলাম কেন লিখলাম না লিখাই ভালো
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৮ রাত ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩

রাড্ডা হাসপাতালে লুটপাটঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুন