ধিক্কার- ভালোবাসা , বিপন্ন মানবতা ও তোমার হিয়া ছুঁই।
১৬ ই জুন, ২০১৮ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধিক্কার- ভালোবাসা গণতন্ত্রের কন্ঠস্বর রূদ্ধ করিতে যারা
বদ্ধ পরিকর,
ঘৃণা জানাই তাদের চরম ধিকৃত হোক তারা
অবনীর উপর।
যারা জীবন দিয়েছেন
মুক্তির সংগ্রামে
যারা একাত্তুরের মহান কারিগর
গণতন্ত্রের পতাকা
সমুন্নত রাখিতে আজো যারা
আছে দৃঢ় প্রতিজ্ঞমনে;
তাদের জানাই আকুন্ঠ ভালোবাসা
শ্রদ্ধবনত মনে
মাথা উঁচু করে থাকুক তারা
বাংলার জমিনে।
বিপন্ন মানবতা কোন এক স্বামী হারা রমনী
কোন এক সন্তান হারা জননী
একজন বয়োবৃদ্ধ দারুণ অসুস্থ
গণতন্ত্রের ঝান্ডা তারি হাতে ন্যস্ত।
ভাঙলেও মচকাবেন না যিনি শত অন্যায়ের কাছে
এভাবেই অভ্যস্থ তিনি।
সে যে আজও আছে কারাগারে
মিথ্যে প্রহসনে;
তাই বিপন্ন মানবতা
ডুকরে কাঁদে নিভৃতে নির্জনে।
প্রভু শক্তি দাও তারে প্রাণে
ভেঙে দাও প্রহসনের কারাগার;
গণতন্ত্র মুক্ত করো আর ধ্বংস করো
এক চোখা দৈত্য দানব পাপিষ্ঠ আত্নার ।

তোমার হিয়া ছুঁই। অবরোধ বাসিনী
এবার দ্বার খোলো,
খোলা হাওয়ায়
জুড়াও তোমার মন
অতীত ব্যথা ভুলো।
আমারে লও সাথে
আজিকে সন্ধ্যারাতে
হাছনা হেনা জুঁই
আলো আঁধারির খেলাতে
তোমার হিয়া ছুঁই।

সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৮ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩

রাড্ডা হাসপাতালে লুটপাটঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুন