তুমিতো অনন্ত সাগর
২০ শে জুন, ২০১৮ সকাল ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোর হৃদয়ভরা কোমলতাগো মোর নয়নভরা জল
প্রতীক্ষার অনলে পুড়ে শুকিয়ে তারে কি লাভ সখি বল?
আমার দুই নদী অক্ষি আছে তুমি তাতে বহাও বর্ষা জল।
তুমিতো অনন্ত সাগর—জলের তিয়াস তাতে লেগেই থাকে
সফেদ শাদা রজনীগন্ধা ফুল হয়ে ঘুমিয়ে থাকো তিমির রাতে।
আমি জেগে থাকি—নিশি জেগে থাকা প্রহরীর মতো
এই প্রজাপতি মন প্রেয়সীর ওষ্ঠ খুঁজে তখন মহুয়ার বনে।
তোমার বুকের জমিন যেন কবিতার খাতা হয়ে আল্পনা আঁকে মনে।
ঐ কাজল কালোচোখ যেন পূর্ণশশির মতো নিপূণ কারিগর
যৌবনরাগে ওঠে রেগে পূর্ণিমা তিথির জোয়ারের মতন
আমার এই মনে—ভিজবো কখন জলে?
অবিচল প্রেমে দুইজনে—কখন হবে তুমি বৃষ্টিস্নাত ফুল।
আমার শ্রবনানঙ্গেও লেগেছে পিয়াস ফাগুনের গুঞ্জনে
শুনিয়ে দাও ওগো মধুর কোন গান তারে— অনেক যতন করে।
জীবনটাতো বড়ো নয়—তার চেয়ে ঢের বড়ো ভালোবাসা
যার লাগি সব করা যায়—যার লাগি যায়গো বেঁচে থাকা;
অনন্ত কাল কবিতা হয়ে গান হয়ে তা—থাকুক মানসপটে আঁকা।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৮ সকাল ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩

রাড্ডা হাসপাতালে লুটপাটঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুন