somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

আজকে কি ব্রাজিলের নেইমার পুরো ম‍্যাচ খেলতে পারবে? (নেইমার গোল করেছেন এবং ব্রাজিল জিতেছে =p~ )

২২ শে জুন, ২০১৮ বিকাল ৩:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সাবেক কেজিবি প্রধান পুতিনের বিশ্বকাপ ফুটবলে বড়ো দলগুলো ভালো নাজেহাল হলো। জার্মানি হেরে গেছে মেক্সিকোর কাছে। জাপান হারিয়েছে কলম্বিয়াকে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে জার্মানি এই বিশ্বকাপে চূড়ান্ত সফলতা লাভ করতে পারবে না। স্বাগতিক রাশিয়া ভালো করছে। ভালো খেলেছে ক্রোয়েশিয়া। ভালো খেলেছে বেলজিয়াম। উরুগুয়ে সফলতা পেলে ও মনে হয় ততটা ভালো করতে পারবেনা । সুইজারল্যান্ড সুইডেন ভালোই খেলছে। আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পথে। মেসি ভালো খেলেছে না । মেসি হারিয়ে গেছে। আর অমন হলে আর্জেন্টিনা ভালো না করাটাই স্বাভাবিক। ফলাফল বাঙলাদেশটাই কেমন নিরব হয়ে গেছে। এই দেশের অর্ধেকের বিশ্বকাপ যেন শেষ। ৩-০ গোলে ক্রোয়েশিয়ার কাছে আর্জেন্টিনার পরাজয়ের চেয়ে ও বাজে অবস্থা আর্জেন্টিনার অপরিকল্পিত খেলা। ১ম গোলটি গোল কিপারের ভুলে হলেও ক্রোয়েশিয়ার স্ট্রাইকারের গোল করার মুন্সিয়ানা কোন অংশে কম নয়। এটাই ম্যাচের টার্নিঙ পয়েন্ট। আমার বিচারে ২য়টি ম্যাচের সেরা গোল। পাল্টাপাল্টি ফাউলে খেলার সৌন্দর্য নষ্ট হয়েছে অনেক খানি। মেসি পারলেন না। রোনালদো এই বিশ্বকাপে ৪টি গোল করে ম‍্যারাডোনার সঙ্গে অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সবোর্চ্চ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন। সামনে তার রেকর্ডের একক অধিকারী হওয়ার হাতছানি। এমন অবস্থায় সেলেসাওদের আজকের ম‍্যাচ। নেইমার আজও আছেন দলে। কোস্টারিকার মূল আতঙ্ক তাকে ঘিরে। কোস্টারিকার সেরা খেলোয়াড় তাদের গোলকিপার। ব্রাজিল দলের আক্রমণের ধারে কতটুকু প্রতিরোধ কোস্টারিকার গোলকিপার করতে পারেন সেটা র এসিড টেস্ট হবে আজ। দানি আলভেজ ব্রাজিল দলে নেই। তার অভাব অনুভূত হয়েছে গত ম‍্যাচে। গ্যাব্রিয়েল জেসুস ভালো করতে পারেননি । তার জায়গায় নতুন কাউকে ভাবা উচিত। আজকে একটা পরিচ্ছন্ন ম্যাচ সবার প্রত্যাশা।এই বিশ্বকাপের ফেভারিটের তকমা নেইমার এর ব্রাজিল দলের। তাদের শৈল্পিক ফুটবলের জয় হোক ।

সুইজারল্যান্ডের ফুটবলারদের ফাউল চোখে বেঁধেছে কোসটারিকার কোচ রামিরেজেরও তার ভাষ্যমতে ‘নেইমার খুব দক্ষ খেলোয়াড়, দুঃখজনক হলেও সত্যি গত ম্যাচে ওকে থামাতে সবাই খুব আক্রমণাত্মক ছিল। তবে আজ মাঠে অনৈতিক কিছু হবে না বলেই আমার বিশ্বাস ।কিছু পরিকল্পনা তো আমাদের অবশ্যই আছে। আমরা নিশ্চয়ই নেইমারকে ট্যাকল করার চেষ্টা করব, তবে অবশ্যই অন্যায় কিছু করব না, আমাদের খেলোয়াড়রা জানে কি করতে হবে আর কোনটা তাদের করা উচিত নয়।’!

উল্লেখ্য নেইমারের বিরুদ্ধে গত ম্যাচে ১০টি ফাউল হয়েছিল; ১৯৯৮ সালের পর কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের বিরুদ্ধে যা সর্বোচ্চ। ১৯৬৬ সালের পর কোনো ব্রাজিল ফুটবলারও এত ফাউলের শিকার আর হননি।


নেইমারকে সামনে রেখেই কোস্টারিকাকে হারাতে চায় ব্রাজিল।

কোস্টারিকার বিপক্ষে আজ গ্রুপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। তা কেমন হতে যাচ্ছে তিতের একাদশ?

রাশিয়া বিশ্বকাপ যেন শুরু থেকেই রোমাঞ্চের ডালি সাজিয়ে বসেছে। রোমাঞ্চ না বলে টালমাটাল বলাই উত্তম। মেক্সিকোর কাছে জার্মানির হারের পর গতকাল হেরে গেছে আর্জেন্টিনা। এ হারে বিশ্বকাপ থেকে বিদায় শঙ্কাই বেজে গেছে মেসির। তাই শিরোপা প্রত্যাশী প্রতিটা দল মাঠে নামছে একটা শঙ্কা নিয়ে, ‘কী হয় কী হয়!’ এমন শঙ্কার মাঝে আজ কোস্টারিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল।


নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত জয় পায়নি ব্রাজিল। ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ায় বিশ্বকাপকেই শঙ্কায় ফেলে দিয়েছে নেইমারের দল। আজ কোস্টারিকার বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু হলে দ্বিতীয় রাউন্ডে পা রাখাটা কঠিনই হয়ে যেতে পারে তাদের। তাই সেন্ট পিটার্সবার্গে ব্রাজিল দল মাঠে নামার আগে সেলেসাও সমর্থকদের মনে বেশ কয়েকটি প্রশ্ন, নেইমার খেলতে পারবেন তো? তিতের একাদশ ও ফরমেশন আগেরটাই থাকছে কি না?

ব্রাজিলভক্তদের জন্য আপাত খুশির খবর নেইমারকে শুরু থেকেই মাঠে দেখা যাবে। শুধু তা–ই নয়, নুডলস চুলের ছাঁট বদলে আগের মতোই ইট চাপা ধূসর রঙের মতো চুল নিয়ে হাজির হবেন ব্রাজিলিয়ান ফুটবলের বর্তমান পোস্টার বয়। এখন পায়ের জাদুটা ফিরলেই হয়!

আজ এই একাদশ নিয়েই মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল।আজ এই একাদশ নিয়েই মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল।সুইসদের বিপক্ষে আগের ম্যাচে ৪-৩-৩ ফরমেশনে খেলিয়েছিলেন তিতে। কোস্টারিকার বিপক্ষে রণকৌশলটা থাকছে এটাই। তবে একাদশে একটি পরিবর্তন থাকছে নিশ্চিত। ইনজুরিতে রাইটব্যাক দানিলো ছিটকে পড়ায় করিন্থিয়ানসের ডিফেন্ডার ফাগনার।

বেশ কয়েক বছর ধরেই ব্রাজিল গোলপোস্টের নিচে আস্থার এক নাম এলিসন। সুইজারল্যান্ডের বিপক্ষে চার ডিফেন্ডার নিয়ে দল সাজিয়েছিলেন তিতে। আজও তা–ই। একাদশে পরিবর্তন বলতে রাইট ব্যাক দানিলোর স্থলে ফাগনার। চার ডিফেন্ডারের সামনে হোল্ডিং মিডফিল্ডার কাসেমিরো। তাঁর ডান পাশে বার্সেলোনা তারকা পাউলিনহো ও বাম পাশে আগের ম্যাচের একমাত্র গোলদাতা কুতিনহো। আর ফরোয়ার্ড লাইনের বাম প্রান্তে নেইমার ও ডান প্রান্তে চেলসির উইলিয়ান। ‘নাম্বার নাইন’ হিসেবে অনেকে লিভারপুলের ফিরমিনোকে আশা করলেও তিতের আস্থা জেসুসের ওপরেই।

গত ম্যাচের সেরা কুটিনহো বলেন, ‘নেইমার হচ্ছেন বিশ্বের সেরা ফুটবলারদের একজন। তিনি দলে থাকা মানে আমাদের জন্য ইতিবাচক দিক। তিনি খুবই গুরুত্বপুর্ন। সারাক্ষন খেলার ক্ষেত্র সৃষ্টি করে দেন।’

আজকে ব্রাজিলের সম্ভাব্য একাদশ


গোলরক্ষক: আলিসন
রক্ষণভাগ: থিয়াগো সিলভা, জোয়াও মিরান্দা, মার্সেলো ও ফাগনার
মাঝমাঠ: কাসেমিরো, কুতিনহো ও পাউলিনহো
আক্রমণভাগ: নেইমার, জেসুস ও উইলিয়ান

নেইমারের শতভাগ ফিটনেস কামনা করছি। আজ ব্রাজিল জিতুক।আজ হলুদের উন্মাদনায় বিশ্বমাতুক। সুন্দর ফুটবলের জয় হোক।

ছবি: নেট
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
১৪টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×