somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

বিশ্বকাপ ফুটবল ২০১৮ তে ব্রাজিল দলের মূল ভরসা নেইমার বা কোটিনহো নন তবে কে??? নেইমার আজ ‘আছাড়’ খেলেই ব্রাজিলিয়ানদের লাভ!

২৭ শে জুন, ২০১৮ রাত ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অঘটনের রাতে যোগ্য দল হিসেবে দক্ষিণ কোরিয়া শেষমুহুর্তের জোড়া গোলের ভেল্কিতে জার্মানিকে ২-০ গোলে পরাজিত করেছে। আর্জেন্টিনা খাদের কিনারা থেকে উঠে এসেছে গত কাল রাতে। মেসি গোল করেছেন। এটি ছিল শততম গোল। পরবর্তী রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ ফ্রান্স। মার্কোস রোহোর গোলে একরকম অগ্নিপরীক্ষায় সফল হলো মেসি বাহিনী। বিশ্বকাপে বাংলাদেশের প্রায় অর্ধেকটা মরা থেকে জেগে উঠলো। আজ প্রায় বাকি অর্ধেকের জেগে উঠার উন্মাদনায় মেতে উঠার লগন । উল্লেখ্য যোগ্যতর দল হিসেবে সুইডেন ৩-০ গোলে মেক্সিকোকে হারিয়েছে।গ্রুপ চ্যাম্পিয়ন হলো সুইডেন। বিদায় নিল জর্মানি।

২০১৪ বিশ্বকাপে ব্রাজিল দলে একমাত্র ভরসা ছিলেন নেইমার জুনিয়র। ২০১৮ বিশ্বকাপে প্রেক্ষাপট বদলেছে। নেইমারের সঙ্গে এবার আছেন কুটিনহো, উইলিয়ান, পাউলিনহো, মার্সেলোর মতো খেলোয়াড় যারা ব্রাজিল দলকে গত বিশ্বকাপের তুলনায় সমৃদ্ধ করেছেন অনেকখানি। আমরা ব্রাজিল ফুটবল দলের সমর্থকরা যেখানে বিশেষ নজর রাখছি বা আশায় বুক বেঁধে রাখছি সেই কোটিনহো বা নেইমারকে ঘিরে তাদের মূল ভরসা বলতে নারাজ ব্রাজিল দলের কোচ তিতে থেকে শুরু করে জিনেদিন জিদান, জোসে মারিনহো প্রমুখ ফটবল বিশেষজ্ঞ। তাদের মতে ব্রাজিল দলের সবচেয়ে বড়ো ভরসার নাম কাসেমিরো।

ব্রাজিলিয়ান দলের কোচ তিতের মতে " কাসেমিরো পুরোমাঠ প্রাধান্য বিস্তার করে খেলে।আমি কখনোই কল্পনা করতে পারিনি ও ম্যাচে এতটা প্রভাব বিস্তার করে খেলবে"

এবার স্প্যানিশ লীগে রিয়ালমাদ্রিদে পুরো মৌসুম দূর্দান্ত খেলেছে কাসেমিরো। সেই খেলার প্রেমে পড়েছেন তিতে " আমি চাই ও রিয়াল মাদ্রিদে যেমন খেলেছে বিশ্বকাপে যেন তেমনটা খেল।"

সাবেক ব্রাজিরিয়ান কোচ ও জাতীয় দলের অধিনায়ক আলবার্টো পেরেইরাও তার প্রশংসায় পঞ্চমুখ " ওয়েলস কোচ ক্রিস কোলম্যান আমাকে বলেছেন গ্যারেস বেল নিজেও মনে করে রিয়েলমাদ্রিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় কাসেমিরো। ওই দলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে" ।


সাবেক ব্রাজিলিয়ান তারকা কাকা মনে করেন, ব্রাজিলের এই দলে প্রধান তারকা আর নেইমার নন, ফিলিপে কুতিনহো।

কাকার মতে নেইমার চোট কাটিয়ে খুব ভালোমতোই ফিরছেন, ‘টানা তিন মাসের চোট কাটিয়ে নেইমার খুব ভালোমতোই ফিরছে। ও যে ধরনের চোটে পড়েছিল, সেটা কিন্তু খুব সহজে সারে না। কিন্তু নেইমার সেটি দ্রুত সারিয়েছে। প্রতিটি ম্যাচেই নেইমার উন্নতি করছে। এটা ব্রাজিলের জন্য খুবই ভালো লক্ষণ।’


ব্রাজিল দলের আক্রমন সামলানোর দায়িত্ব নেইমারের কিন্তু পুরো দলকে সামলানোর দায়িত্ব পালন করবেন কাসেমিরো।

আজ সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে তিতের সেলেসাওরা। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে আজ ব্রাজিল দলের প্রয়োজন ড্র। জয় হলে তো কথাই নেই। কিন্তু দলটির নাম যেহেতু ব্রাজিল, তাই জয়ই তাদের একমাত্র লক্ষ্য। দেখা যাক এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের ভরসা হয়ে উঠতে পারেন কি না কাসেমিরো।

নেইমার আজ ‘আছাড়’ খেলেই ব্রাজিলিয়ানদের লাভ! (সূত্র: প্রথম আলো)

ব্রাজিলের রিও ডি জেনিরোর মানুষ আজ খুব করেই চাইবেন, নেইমার যেন বারবার আছাড় খেয়ে পড়েন। এতে তাঁদেরই লাভ। ব্রাজিলিয়ান তারকা যতবার মাটিতে লুটিয়ে পড়বেন, ততবারই তাঁরা পানশালায় বসে বিনে পয়সায় পান করতে পারবেন। উত্তর রিওর একটি পানশালা আজ সার্বিয়া ম্যাচের জন্য এমনই একটা ঘোষণা দিয়েছে।



সম্ভাব্য একাদশ
গোলরক্ষক: আলিসন
রক্ষণভাগ: থিয়াগো সিলভা, জোয়াও মিরান্দা, মার্সেলো ও ফাগনার
মাঝমাঠ: কাসেমিরো, কুতিনহো ও পাওলিনহো
আক্রমণভাগ: নেইমার, জেসুস ও উইলিয়ান।

জয়তু ব্রাজিল। হেক্সা মিশন সফলকাম হোক। নেইমার নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাক এই ম্যাচে।
ব্রাজিল ২-০ সার্বিয়া। ব্রাজিলের পক্ষে গোল করলেন পাউলিনহো এবং থিয়েগো । নেইমার দূর্দান্ত খেলেও গোল পেলেন না । গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিল ২য় রাউন্ডে উন্নিত ।

সূত্র ও ছবি : নেট
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৮ রাত ২:২৭
৮টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×