somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

নতুন পাকিস্তান ,কি করিবো, মনের বনে লাগলে আগুন ও জীবনটা এক জ্বলন্ত মোমবাতি,

২৯ শে জুন, ২০১৮ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নতুন পাকিস্তান

মহান একাত্তরে,
দেশেরলাগি দিয়েছিলো যারা প্রাণ
তারাতো চায়নি কোন- নতুন পাকিস্তান।

তা্ই বলি চাটুকার আর সব দালালের
কলার ধরে জোরছে মারো টান।

ওরা চেতনার হত্যাকারি, ওরা লুটেরা মিথ্যাবাদী
রাজকোষাগার করছে ফাঁকা, করেছে লয় বিচারালয়
ওরা প্রহসণের নির্বাচন শেষে নৈরাজ্য করছে দেশে
ওরা চোরের মায়ের বড়ো গলা, মিথ্যে কথা কয়।

ওদের ঘৃণা করো, পথে ঘাটে করো হে অপমান!

আমরা যারা সবার উপর দেশকে ভালোবাসি
স্বাধীনতার পতাকাটা আকড়ে ধরে আজও বেঁচে আছি।
এখন থেকে সবখানে গণতন্ত্রের শত্রুদের
ঝাটা মেরে করবো বিদায়
লাগবে না আর তাদের জ্ঞান দান।

স্বাধীনতার কথা বলে গড়ছে ওরা নতুন পাকিস্তান।

ওরা মারছে দেশের মানুষ
ওরা লুটছে কেবল দেশের সম্মান।


কি করিবো

কি করিবো এখন আমি কি করিবো রে
কি করিলে মনের ব্যথা সহিতে পারিবো রে
অপেক্ষার প্রহর সাজিয়ে বহর বাড়ায় পরিসর
এই যাতনা আর কতোকাল সহিতে পারিবো রে।
মনের সুখে তা তা থৈ থৈ কবে নাচিবো রে।



মনের বনে লাগলে আগুন

মনের বনে লাগলে আগুন
দু'চোখ হয় নদী,
অশ্রুজল বয়ে চলে জীবন নিরবধী

সময় চলে যায়-

সময়ের ডানায় চড়ে
যৌবন ফুরিয়ে যায় কর্পূরের মতন।

তবু ফুরায়না মনের আশা
অপূর্ণ সব আশা পূঞ্জীভূত মেঘ হয়ে
মন আকাশে ভাসে।

গুমোট আবহাওয়ায় নিরবে নিভৃতে
বৃষ্টি হয়ে নামে মনের যতো আগুন;
হৃদয়ের রক্তক্ষরণ।

প্রিয়তমা পায়না তার দেখা।

মিথ্যে অভিমান বুকে নিয়ে
হয়তো সেও আছে একা।


জীবনটা এক জ্বলন্ত মোমবাতি

জীবনটা এক জ্বলন্ত মোমবাতি,
মরণে যায় ফুরিয়ে তার সকল অসংগতি।
সতত চেষ্টায় যায়না তারে পাওয়া
মরণের পরে মনে রাখিবে কে কারে?
যতোদিন আছি বেঁচে কুহকের মতো তারে
ডাকিতেছি বারে বারে।

মরণের পরে ডাকবো না আর
হিজলের বনে থাকবো না আর
মনের সুখে যেও ভুলে সকল বিড়ম্বনার ।




ছবি: নেট
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×