
দুইজনা
কবিতা লিখে তোমায় করিগো আহবান
তোমার আগমনে তাতে নিত্য সারা দান...
তুমি মওকা বুঝে কপটরাগে করো জড় লোক
কমেন্ট করো
"কেন অনধিকার চর্চা করো করছি রিপোর্ট!!!"
চৈত্রের দাবদাহে যেন উঠে মরুর ঝড়
তোমার ভয়ে এই প্রাণটা তাতে কাঁপে থরোথর
অথচ অন্য কেহ করলে তা-
তুমি খিল খিলিয়ে হাসো
মনের হরষে যেন তাতে এক উঁঠুন নাচো...
এসব দেখে বুঝে সবাই
মেয়েটার মাথার তার ছেড়া
আর ছেলেটা পাগলাটে
ছেলেটা শান্ত মেয়েটা ঝগড়াটে।
এভাবেই দিনে দিনে-অনেক দিন গেলো
ভালোবাসার এক নদীজল সাগরে জড়ালো
দু'জনার সম্পর্কের টানপোড়ন চলছে কেমন
সবাইকে ভাবালো।

তোমার আমার ঘর
হৃদয়মালতী, কোথায় গেল সেই
তোমার আমার ঘর?
কে যেনো কবে দিয়োছিল বেঁধে
তা মনের ভেতর!!!
সন্দেহের বসে কতোবার এসেছো তেড়ে
কতোবার বলেছো মুখের উপর আগ বেড়ে
ওর সাথে করছি প্রেম
কেন তোমার সাথে করছিনা
প্রতিউত্তরে তার আমি নিরুত্তর...!!
লাগতো তবু বেশ;
সোনার মেয়ে মায়া ভরা
তুমি ছাড়া ছন্নছাড়া-হৃদয় আমার...
হয়তো আমি যাবোই মরে
তোমার অনাদরে...।
উৎসর্গ: তুমি- আমি
ছবি-নেট
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



