কাজল নেবেনা কবিতা নেবে তোমার তৃষিতো ঠোঁটে ?
২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কাজল নেবেনা, কবিতা নেবে?
রংধনু চোখে
টেনে দেবে বৃষ্টির সমাপ্তি রেখা-
অতঃপর রবির আলোয় উচ্ছ্বসিত হয় চারিদিক,
ব্যস্ত শহর- ব্যস্ত শালিক
স্মৃতিমন্থন মুখরিত ক্ষণ-এক কাপ কালো চা।
ভিন্ন মত ভিন্ন পথ তবু যেন অভিন্ন সত্তা সব
সন্ধ্যা নেমে এলো শহরে বুকে।
অট্টালিকার গা ঘেষে উঠেছে পূর্ণিমা চাঁদ
নিতান্তই ক্ষুদ্র আমি দাড়িয়ে ছাঁদে.....
নষ্টালজিক মনে - ঐতো তুমি অদ্ভুত সুন্দর
চাঁদ হয়েই এলে তবে
!!! -
বুক পকেটে আছে কাজল
ললাটে দিলাম টিপ
এখনই বলবে লোকে- কলঙ্ক লেগেছে গায়!!!
আমরা নেমে গেছি রাস্তায়
একি প্রাণের উচ্ছ্বাস!!!
-অতপর এক কাপ দুধ চা পান,
আমরা চলছি পথে-আমাদের ঠিকানায়
কলঙ্কের কালিমা দিয়েছি মেখে
ঐ ভরা পূর্ণিমার চাঁদে- আমরা জোছনা মাখা
প্রিয়তমা,
কাজল নেবে না?
কবিতা নেবে ?
তোমার তৃষিতো ঠোঁটে,
রক্তজবায়.....
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন