somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

জাদুকরপুনশ্চ দূর্দিনের যাত্রী

২৪ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাদুকর

নির্ঘুমরাত—কাটছে মনটা হাওয়ায় ভাসছে
আধাঁর রাতে মেঘনীল আকাশে অভিমানী মেঘ দেখে
তোমারও হয়তো অভিমান হয়েছে খুব—
সেই একজন
স্বপ্নপুরুষ হয়ে,
ঘুমের রাজ্যে—স্বপ্ন ডানায় ভর করে
তোমারে বুকে লয়ে—নিত্য ভালোবাসিতেছে খুব।

পৃথিবীর সব সুখ —যেন হরণ করেছে
তার লোমশ প্রশস্ত বুক— বাঁকা ঠোঁট,
তুমি আর আগের মতন করে
অবলীলায় ভালোবাসি বলতে পারো না অন্য কাউকে
অদ্ভুত জড়তা; অদ্ভুত ঘোর
সব ভালোবাসা যেন বিলীন হয়ে গেছে
—একজোড়া মুগ্ধ দু’চোখে; কেমন করে অবাক চেয়ে থাকে তারা
নিরবে নিভৃতে প্রেম এবার দিয়েছো উজাড় করে তারে
স্বশ্রদ্ধ সম্ভ্রমে—কিছুটি নেই আর অবশেষ, তোমার করে..

তুমি প্রেমে পড়ে আজিকে রিক্ত নিঃস্ব অথচ গর্বিত— এক নারী
সেই স্বপ্নচারী—মায়াপুরী থেকে শব্দ এনে মায়াবী রাতে
—কবিতা লিখে রোজ;
প্রেমের উত্তাপে কঠিন বরফ বিগলনে
তুমি যেন সতত বহতা নদী— অনুভবে
থেকে থেকে তাতে ঢেউ ওঠে—সাগরে স্রোত হয়ে যেন ছোটে
উতলা হাওয়া প্রবাহিত হয় বুকে—
আর অবাক চোখে দেখেছো মনের সুখে
দু’জনার ভালোবাসায় আর কোন বিরুধিতা নেই—কোনখানে

চারিদিক মুখরিত যেন আমাদের দু’জনার প্রেমে
সবাই অভিবাদনে সিক্ত করছে প্রেরণা দিয়ে
তাতে নিহিত যেন—
দু’জনার গোপন অভিসারের সুস্পষ্ট ইঙ্গিত;
মানুষটা না আসলেই জাদুকর!
ভাবছো সুনিশ্চিৎ..

পুনশ্চ দূর্দিনের যাত্রী

পুনশ্চ দূর্দিনের যাত্রীগণ—তোমাদের অভিবাদন
সকল প্রতিকূলতা জয় করে
আমাদের সোনার তরী জানি
একদিন ঠিকই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাবে
অতীতেও মিথ্যে টিকেনি সত্যের মুখোমুখি দাঁড়িয়ে
অভিশপ্ত কারূনের মতো করে তা
—সতত ডুবতে থাকে
রুদ্র জমিনের বুকে—বিত্ত বৈভব সমেত।
জানি একদিন সুদিন আসবে—সাফল্য পদচুম্বন করবে
রাহুমুক্ত হবে ব্লগ—আবারো প্রস্ফুটিত হবে ফুল
ফুলের সুবাস মেখে বসন্তের বাগানে ডাকিবে কোকিল
নীল নদে ডুবে আবারো হবে সলিল সমাধি—নব্য ফেরাউন
গুয়েবলসীয় কায়দায় বেশি দিন দমিয়ে রাখা যায় না সত্যের অগ্রযাত্রা
এসো হে সুধীগণ সম্মিলিত প্রচেষ্টায় মিথ্যের ভিত কাঁপিয়ে দিই
দূর্দিনের যাত্রীরা তোমরাই শ্রেষ্ঠ সন্তান— সামনে বিজয় সুনিশ্চিত
সমুখে এগিয়ে চলো—সকল অতীত ব্যবধান ভুলে
ব্যবধান হয়েছে শুধু—
আমাদের দ্বিধাবিভক্ত করে দাসত্বের শৃঙ্খল পড়াবে বলে
এসো হে সুধীগণ! এসো হে!! একি পতাকা তলে
একাত্তরের মতন করে উজ্জীবিত হয়ে
—আমরা রচিবো বিজয়ের সমবেত সঙ্গীত।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:১৮
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে ব্রাজিলের বিদায় ঘন্টা বাজিলো :D

লিখেছেন জ্যাক স্মিথ, ০৬ ই জুলাই, ২০২৬ ভোর ৪:৩৮





অবশেষে ব্রাজিলের বিদায় ঘন্টা বাজিলো এবং নেইমার হলুদ কার্ড খাইলো। :D
ব্রাজিলের এই পরাজয়ের পিছনে অবশ্য আমার কোন দোষ নেই, আমি শুধু বৈজ্ঞানিকভাবে গবেষণা করে বলেছিলাম ব্রাজিল... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

কিচ্ছু চাইনি আমি আজীবন, ভালোবাসা ছাড়া

লিখেছেন রাজীব নুর, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০২



আমি ভাই টাকা চাই।
টাকা হলে সম্মান আর ভালোবাসা অটোমেটিক চলে আসবে। হ্যা এটাই বাস্তবতা। বর্তমান যুগটা অন্য রকম। যার টাকা নাই, তার কোনো মূল্য নাই। সম্মান নাই,... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২৩



বিয়ের মঞ্চে বসে আছি। মঞ্চ বলতে চকির মতো একটা খাট, তার সম্ভাবত এক পা ছোট বা নাই, কারন সামান্য নাড়াচাড়ায় খাটা টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে... ...বাকিটুকু পড়ুন

মাফিয়া ট্রাম্পের নজর এবার ফুটবল বিশ্বকাপে....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৫


একটা ফোন কল কতটা শক্তিশালী হতে পারে, সেটা এবার হাড়ে হাড়ে টের পেল গোটা ফুটবল দুনিয়া। বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে মার্কিন ফুটবলার বালোগুনের নিষিদ্ধ থাকার কথা ছিল বেলজিয়াম... ...বাকিটুকু পড়ুন

×