somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

বিক্ষিপ্ত কবিতারা এখন— পৃথিবীর চারিধার

১৯ শে মার্চ, ২০২০ দুপুর ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হিজাব

যুদ্ধ বিধ্বস্ত ধ্বংস স্তূপের নিচে
চাপা পড়া মৃতপ্রায় মেয়েটি —
নিশ্চুপ থাকে না মুখফোটে ওঠে বলে,
মুখে তার নেই হিজাব গায়ে কাপড়
তাই তার একান্ত অনুরোধ
ছবি যেন না তোলে ।

অভিযোগ

সিরিয়ার নিষ্পাপ শিশুটি খুব তার অভিযোগ
তাদের কি নাই কোন ডর?
আল্লাহার কাছে সে— সবকিছু দিবে বলে
কেন এত অত্যাচার, তাদের উপর?



গোধূলির অস্তরবি

করোনায় আক্রান্ত মৃতপ্রায় বাবা
ছেলে তার ডাক্তার গণচীনে— খুব নামকরা,
বাবার আবদার আরো একবার
গোধূলির আলোয় সূর্য ডোবার
দৃশ্যটি দেখার,
হতে পারে এই তার— শেষ অস্তরবি দেখা
ছেলে তার নিয়ে গেছে তাঁরে খোলা আকাশের নীচে
ঘরের বাহিরে; সারা দেহ ঢাকা তাঁর—
যেন হিজাবে মুখ ঢাকা সিরিয়ার— অত্যাচারিত নারিটা।
মুগ্ধ চোখে চেয়ে রয়েছেন বাবা—
দেখছেন গোধূলির আলোয় অপূর্ব লাল টকটকে সূর্য,
সূর্যটা ডোবে যায়— পশ্চিমের আকাশে
অতঃপর বাবাটা মরে যায়—
অপরূপ রূপতার গায়ে মেখে
তা্ই সীমাহীন বেদনা পুত্রের বিষন্ন মনে
স্বান্তনা একটাই বাবা তার রেখেছে দু’চোখ অপরূপ রূপটায়
গোধূলির আলো মেখে —সূর্যটা ডো্বে গেছে;
বাবাটা সূর্যইতো ছিলো— ছেলেটার জীবনে
সে সূর্যটা হায় ডুবে গেছে আজ
মাথার উপরে তার—এক বিশাল শূণ্য আকাশ
তিমির আঁধারে, ‍ছুমছাম নিরবতা চারিপাশ
রাতের আঁধার কেটে আবারো উঠিবে রবি— ভোরে,
তবু বাবা তার মেলবে না দুচোখ আর কোনদিন
অনন্ত আগ্রহে অস্ত রবি প্রেমে,
জীবনটা যেন তার অঘোর আঁধারে।



ভয় নাই ! ভয় নাই!!

জীবনটা অনেক সুন্দর—
জীবনে মৃত্যু আছে তাই
ক্ষণিকের ধরণিতে মানুষ আর ক’দিন বাঁচে
তাইতো জীবনটাকে —সাজাতে হয়
সুন্দর একটা মৃত্যুর জন্য,
সেই জীবন কতোই না সুন্দর!
যেন এক রক্তগোলাপ সদ্য প্রস্ফুটিত
যে জীবন উৎসর্গকৃত
বিশ্বমানবতার সেবায় মহান স্রষ্টার অশেষ কৃপায়,
চলো ওগো হই নিবেদিত তাই জীবের সেবায়
মহান স্রষ্টার সন্তুষ্টি লাভের আশায় ।
ক্ষণিকের পৃথিবীতে চিরস্থায়ী নেই কিছু
তাই বলি চলো সকলে হই নিবেদিত—মানবতার কল্যাণে ।
টাকা কড়ি সোনাদানা— সঙ্গে তো কেউ যাবে না
যাবে শুধু ঈমান আর আমল,
কোন ভয় নেই কঠিন হাশরের দিনে
আদর্শ যার নবী মোহাম্মদ,
লা শরিক আল্লাহ মুখে তার জিকির—একাগ্র মনে,
ভয় নাই ভয় নাই—সেই সব জীবনে
সফল সমাপ্তি তাঁর, সুন্দর মরণে ...


সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০২০ সকাল ১০:১৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×