বারান্দায় বসে বসে উষ্ণতা শেষে বিধাতার
অপরূপ সৃষ্টি সুশীতল বৃষ্টি চেয়ে দেখি,
আহা !কি অপরূপ শোভা তার ;
তাই অবাক চেয়ে থাকি।
গায়ে এসে লাগে বৃষ্টি ভেজা হিমেল হাওয়া
এ যেন পরম আদরে তোমায় কাছে পাওয়া।
এ যেন এক বৃষ্টি ভেজা মিষ্টি অনুভূতি,
আমার অপ্রগলভ প্রেমে যেন তোমার অনুমতি।
এ যেন অনেক খানি দহন শেষে
বিধাতার অপার রহম অনুমোদন এসে
তোমার আমার প্রেমের সফল পরিণতি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




