আমি যেমন থাকি.
তোমরাও যেন থাকো বদ্ধঘরে
আজীবন থাকতে হবে না তো,
ভেসে যাবো স্বর্গসুখে মিলন প্রহরে।
করোনা মরণযজ্ঞ একদিন ঠিকই থেমে যাবে,
আমরা তখন আবারো ঘরের বাহির হবো
আমরা তখন যেন অগাধ বিশ্বাসে
একটি পাখির দুইটি ডানা ; মুক্ত বিহঙ্গ
বাংলার উন্মুক্ত প্রান্তরে
কাটাবো ক্ষণ মোরা হাওয়ায় উড়ে উড়ে
কোভিড নাইনটিন মহামারী থেমে যাবার পরে।
তখনকার পৃথিবীটা
আরও ঢের বেশি সুন্দর
আরও মানবিকতরো হবে
এ মম প্রত্যাশা ..
এ যাত্রা বেঁচে গেলে গৃহবন্দি সময় টুকুর কষ্ট
যাবো ভুলে জানি এক নিমিষে,
তোমায় কাছে পেলে তোমার প্রেমের পরশে।
ওগো আমি ধরবো তোমার হাত
অনেক ভালোবেসে,
পরম মমতায় সুপ্রিয় জোড়া কবুতর রূপালী চাঁদ
নেবো তোমারে বুভুক্ষু বুকে জড়িয়ে ,
ওগো তুমি না বলো না
বলিবো না ভালবাসি মুখ ফোটে
এবার তুমি নিজেই বুঝে নেবে
আমাদের পই পই ভালোবাসা
যেন যুগ যুগ ধরে ..
খুবতো বেশি দিনের নয়
এই গৃহবন্দি জীবন,
তুমি শুধু রেখো মনে আমার এই সুদীর্ঘ প্রতীক্ষা
ধৈর্য্য সহকারে, মাত্র তো ক'টা দিন সেই বিচারে
হোম কোয়ারেন্টাইন
তাই আনন্দেই যাবে কেটে ভেবে ভেবে
আমি তুমি নৌকো নদী
যেন অনন্ত কাল ধরে...
লকডাউন প্রেম টাউন
আশা তার ভেন্টিলেশন মনটাউন জুড়ে
একদিন তোমার বুকে কালবৈশাখী ঝড় হবো অনন্ত যৌবনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

