এতোদিন পরে তোমার উড়িবার হইলো সাধ,
আমি মেলেছি ডানা আমি থেকেছি চেয়ে নির্বাক,
অনন্ত প্রতীক্ষায়।
তুমি উড়োবে ইচ্ছে ঘুড়ি কবে মনের মতন করে
তুমি বেড়িয়ে আসবে কবে
শামুকের খোলস ছেড়ে? লজ্জাবতী লতা
তুমি স্বীকার করবে কবে?
তোমার আমার কালোত্তীর্ণ প্রেম
আর কতদিন বলো
রবে লুকিয়ে মেঘের আড়ালে?
জানি আমি ভীষণ রকম ঋণী তোমার প্রেমে
তুমি ও কী কম? আমার মতন এমন ভালোবাসা
বলো বেসেছে কে কোন কালে?
লাইলী-মজনু শিরি-ফরহাদ তারা কি
পেরেছে কবিতায় আমাদের মত করে?
আমাদের কালজয়ী প্রেম যেন সতত প্রবাহমান নদী
কোভিড নাইনটিন মহামারী জয় করে।
অতঃপর মেঘ কেটে গেল তুমি বেড়িয়ে এলে
বাধার পাহাড় ঠেলে তুমি দাঁড়ালে খোলা চুলে
ইচ্ছে ঘুড়ি উড়িয়ে দিয়ে জানিয়ে দিয় গেলে
তুমি শুধুই আমার অনন্ত কাল ধরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

