কৃষকরাই শ্রেষ্ঠ সন্তান এই বিশ্ববিধাত্রীর
তাদের অন্নদানে ক্ষুধা নিবারণ এই পৃথিবীর।
মাথার ঘাম পায়ে ফেলে নিরলস পরিশ্রম
এমনি করে খাদ্য শস্য তাঁরা করেন উৎপাদন।
রোদ বৃষ্টি ঝড়ে জীবন তাদের কাটে অনাদরে
বুভূক্ষূ পৃথিবীটাই যেন শুধু তাদের স্মরণ করে।
তাদের দুহাতে থাকেন যেন স্বয়ং বিধাতা
ধনী গরীব সবার লাগিয়া তাঁরাই অন্নদাতা।
এতো পরিশ্রমের পরও তাঁরা যেন চির বঞ্চিত
মধ্যস্বত্বভোগীরাই সব লুটে নেয় নির্দয়েরই মতো।
ন্যায্য মূল্য পাওয়া তাই কৃষকদের ললাটে যেন সুদূর পরাহত।
আজকের এই ক্রান্তিকালে চরম দূর্দিনে
আমরা সবাই তবেই বেঁচে যাবো,
আমরা যদি খাদ্যে হতে পারি স্বয়ং সম্পূর্ণ ।
সে লক্ষ্য তখনই পূরণ হবে ভাগ্যহীন কৃষক যখন ন্যায্য সম্মান পাবে ,
প্রয়োজন শুধু দক্ষ পরিকল্পনা ও ব্যবস্থাপনার
পুনশ্চ তাদের মূল্যায়নে মনে রাখতে হবে
অর্থ কিংবা সামাজিক অধিকারে
কৃষকরা যেন প্রতিচ্ছায়া স্বয়ং বিধাতার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

