somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

দূরন্ত বিপ্লব!!!!

২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তখন আমার বয়স মোটে আঠাশ,
সামনে এসে দিলো ধরা সোনার হরিণ
যেন অনন্ত এক আকাশ,
তখন আমার স্বপ্ন দেখার বয়স
চোখে আমার অনেকখানি রঙ
সামনে আমার সমৃদ্ধ এক ভবিষ্যতের হাতছানি
তখন আমি ভীষণ সুদর্শন
তখন আমার ঘর বাঁধার বয়স
তখন আমি অনেক ভালো ভীষণ রকম
এমন সময় অযাচিত এক ঝড় এসেছিলো
প্রচণ্ড সেই ঝড় সব কিছু ভেঙে দিয়ে গেলো
মনে হলো ধরণী যদি হয়ে যেত দ্বিধা
তখনই পারতো তাতে হতে আমার সমাধিটা,
আমার সঙ্গে ভাগ্য বঞ্চিত অনেক জনই ছিল
তাদের কথা ভেবে
ঘর ছেড়ে রাজপথ তাই সঙ্গী আমার হলো
পবিত্র শহিদ মিনার তখন আমার বাড়িঘর
বিপ্লবে সংগ্রামে তখন দিন শ্লোগান মুখর ।
তখন থেকেই পবিত্র শহীদ মিনার
আমার ঠিকানা, সুদীর্ঘ ছয়মাস
মৃত্যু ভয়ের পরোয়া তাই আমি করিনা ।
আমি তখন গরম খবর দৈনিক পত্রিকায়
আমি তখন গোল টেবিলে সবার আলোচনায়।
আমি তখন আন্দোলনের সফল রূপকার
প্রতিশ্রুতি আদায় করে তবেই ফিরি ঘরে
মোনাফেক তো সেই প্রতিশ্রুতি যে তোরে।
ওয়াদা দিয়ে ক'জনা এখন আছে কবরে
জানি না কি হাল হবে তাদের রোজ হাশরে।
শুধু জানি সত্যের হবেই হবে জয়
মজলুমের ফরিয়াদ কভু ব্যর্থ হবার নয়
স্রষ্টার দরবারে , মোনাফেকের অবস্থান
জাহান্নামের সর্বনিম্ন স্তরে, আবারো বলি
সত্যের জয় হবেই হবে এই অবণীর পরে।
এখন আমি চল্লিশের কোঠায়
চেহারায় এখন আর নেই সেই আগের রোশনাই
আমার এই জীবনে অকারণে কারো কোন অনিষ্ট করি নাই,
আদালতের রায় আমার পক্ষে আছে
প্রভুর দরবারে আমি শুধু ন্যায্য বিচার চাই।



৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন 

লিখেছেন আলভী রহমান শোভন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪



একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

×