উলুবনে মুক্ত ছড়িয়ে নেই কোন লাভ,
সময়ের অপচয় তাতে হবে শুধু সার।
উলুবন আগে তো ছিলনা এখন হয়েছে
ভালোবাসার বিনিময়ে তোমার ছলনায়
বিশ্বাসের মেরুদন্ড ভঙ্গ হয়েছে।
গোয়ালে পুড়া গরুর যেমন
বিজলীর আলোয় ভয়,
তোমার আশ্বাস বাণী লোক দেখানো
অবিশ্বাসী প্রাণে শুধু সেই সংশয়।
প্রহসনে প্রহসনে হৃদয়টা ক্ষতবিক্ষত
সোনাবন এখন তাই উলুবনেরই মতো
আসল উলু তো আসলে তুমি
ত্রাণ দান প্রার্থনা যাই করো
তোমার সবই ভণ্ডামি...
জনসেবার টাকা লোভী গ্রীবায় করো আত্নস্যাৎ
উপরে উপরে তোমার অবয়বে মস্ত দাতার ভাব
দাতা নও তোমরা আসলে বিজ্ঞাপন দাতা
ভিক্ষুক নাজিমুদ্দিনরাই এসময়ের ত্রাতা।
এখন যে দারুন দুঃসময়,
লকডাউনে বন্দী পৃথিবী যেন থেমে গেছে
সাধু নামে অসাধুতা এখনও সচল আছে
অসাধু ব্যবসায়ী প্রকাশক কুকুরের ও অধম
মুখোশ যতই খাসা হোক আসলে মাক্কল ফল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

