somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

জেগে ওঠো বিবেক, জেগে ওঠো মানবতা!!!!

৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জেগে ওঠো বিবেক, জেগে ওঠো মানবতা!
_____________________________________
জেগে ওঠো বিবেক! জেগে ওঠো জেগে ওঠো,
ঘুমিয়ে থেকো না আর। জেগে ওঠো মানবতা!
জেগে ওঠো জেগে ওঠো ,
জীবন্ত আগ্নেয়গিরির জলন্ত লাভার মতো,
এখনই সময়! এখনই সময় !!
দূর থেকে ভেসে আসে অসহায় মানুষের আর্তচিৎকার,
পৃথিবীর বুক জুড়ে লাশের মিছিল বুভুক্ষের আর্তনাদ
সহিতে পারিনা আর।
এ যেন অযাচিত পরাজয় মানব সভ্যতার।
জেগে ওঠো সুমহান মানবতা,
বিভেদের মন্ত্রগুলি জ্বালিয়ে পুড়িয়ে করো ছারখার,
দূর করো বিভেদের সব ভ্রান্ত মতবাদ।
এখনই সময় হে মানবজাতি সকল বিভেদ ভুলে
একসাথে ঘুরে দাঁড়াবার,
এখনই সময় পরস্পরকে ভালবেসে
কোভিড নাইনটিন মহামারী রুখে দিতে
ইস্পাত কঠিন ঐক্য গড়ে একসাথে বাঁচার।
আমাদের পারতেই হবে যে,
আমাদের পারতেই হবে সকল বিভেদ ভুলে
করো হে মানব দৃঢ় অঙ্গীকার,
অন্য কোন পথ নেই অবশেষ আর
নাইলে অস্তিত্ব থাকিবে না আর।
ষড়রিপু পদদলে জাতীয় ঐক্য গড়ে
হিংসা বিদ্বেষ ভুলে বিশ্ব মানবতার ধ্বজা ধরে
জেগে ওঠো বিবেক; জেগে ওঠো মানবতা!
এর অন্যথা হলে রক্ষা নেই আর।
এখনই সময় এখনই সময় বিলম্ব করোনা আর।
পাপের পাহাড় ভেঙে হইতে হইবে পাড় ;
রূদ্ধদ্বার বদ্ধ থেকে ইস্পাত কঠিন দৃঢ়তায়,
সামাজিক দূরত্ব বজায় রেখে
দূরে দূরে থেকে যার যা কিছু আছে
অকাতরে বিলিয়ে দিয়ে সেবার মন্ত্রে দীক্ষিত হয়ে
অতীত ব্যথা ভুলে করিতে হইবে পাড়
অযাচিত এই পারাবার,
এখনই সময়, এখনই সময়!
আত্নসচেতনার বর্ম পড়ে ঘুরে দাঁড়াবার!
কোভিড নাইনটিন রুখে দাঁড়াবার।
জেগে ওঠো বিবেক, জেগে ওঠো মানবতা!
আমরা মানুষ সৃষ্টির লগ্ন থেকে
মহান স্রষ্টার অশেষ কৃপায়
পৃথিবীর ইতিহাসে অপরাজিত কাব্যের— আমরাই জন্মদাতা ।
জেগে ওঠো জেগে ওঠো অটুট বন্ধন,
জেগে ওঠো জেগে ওঠো ভ্রাতৃত্ববোধ,
মানবের মাঝে মানবতার ধ্বজা ধরে
জেগে ওঠো জেগে ওঠো বিবেক,
প্রবল পরাক্রমে কোভিড নাইনটিনের সলিল সমাধি করে;
জেগে ওঠো জেগে ওঠো....




সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০২০ সকাল ৯:৪৬
১৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

×