শ্রদ্ধাঞ্জলী হে কবি বর!!!!
কবি তুমি যেন ভোরের রবি
সাহিত্য সম্ভারে শব্দের যাদুকর
তুমি, শব্দ সাজাও কাব্য গড়ো
হৃদয়ের কথা আকুলতা
অকপটে তুলে ধরো
প্রকাশ্য দিবালোকের মতো;
স্বচ্ছ সুন্দর তব বহিঃপ্রকাশ তোমার নেই যে তুলনা ।
জীবনের প্রতিবাঁকে আঁধারে- পূর্ণিমায়, দিনে- রাতে
কাব্যিক সুষুমায়— বাসন্তী ফুল হয়ে যেন ফোঁটো
অঘুর বর্ষায় ঘুর লাগা ক্ষণে অবলা মনে
টাপুর টুপুর অলস দুপুরে রিমিঝিমি সন্ধ্যায়,
প্রিয়তমার প্রেম আলিঙ্গনে, বিরহে আনন্দলোকে—
কবি তুমি অনবদ্য, অগাধ শ্রদ্ধায় স্মরি তাই।
তুমি যে অমর, কবিতায়— গানে— দর্শনে
পিনপতন নিরবতায়, তুমি যেন সরব স্বমহিমায়।
শ্রদ্ধাঞ্জলী হে কবি বর! আজিকার এই দিনে,
তুমি জন্মেছিলে তাই বেঁচে থাকার কি মানে
খুঁজে পাই, কবিতা লিখে যাই প্রিয়তমার প্রেমে
অনুপ্রেরণা খুঁজে পাই, কে বলে তুমি নাই !
তুমি যেন অবিচ্ছেদ্য অঙ্গ
কোটি বাঙালির জীবনে কর্মমাঝে।
তুমি যে অমর
কবিগুরু হে অগ্রজ!
শুভ জন্মদিন— তোমারে শ্রদ্ধা জানাই।
পরাধীনতা তোমায় দিলাম ছুটি!!
পরাধীনতা তোমায় দিলাম ছুটি
আমরা তাই— মুক্ত বলাকা আজি।
আমরা দুজন দুটি পাখি খোলা আকাশে,
না না আমরা দু'জনে
একটি পাখির দুটি ডানা
ডানা ঝপটাই মাঝে মাঝে, পাখির কুজনে;
শীত শেষে তাই বসন্ত যে আসে।
আমরা ভাসি প্রেমে— আমরা যেন কপোত কপোতী
আমরা উড়ি— আমরা দুজনে ফোঁটি
পুষ্প হয়ে বাসন্তী কাননে, অপার স্বাধীনতায়
না না তুমি ফুল আমি তবে প্রজাপতি ;
সুবাসে তোমার মাতাল হয়ে আমি যেন ছোটি
আমি যেন জড় স্বাধীনতা হে! তোমার পরশে জেগে ওঠি,
অনন্ত পৌরুষে সম্ভাবনার সকল উত্থানে।
তুমি হয়ে ওঠো কামনা রাঙা নারী
অপার স্বাধীনতায়,
হে আমার সুপ্রিয় স্বাধীনতা
তুমি কবিতা আমি কবি।
তুমি অনন্ত আকাশ মৃদু মন্দ বাতাস
আমি তাতে লাল টকটকে রবি।
হে সুপ্রিয় স্বাধীনতা— তোমারে আলিঙ্গণ
তোমারেই আমি নিত্য করি যে বিরচন
কলমের আঁচড়ে সুখের আকরে।
অতঃপর তোমারে পাঠ করি, সযতনে মগজে মননে তনে
সুপ্রিয় স্বাধীনতা আমারি অহংকার রমনীর সোনার অলংকার।
সুপ্রিয় স্বাধীনতা যে গায়ের চাদর আমার;
তোমরা নিয়োনা টেনে তা্
সুপ্রিয় স্বাধীনতা হে!
চলার পথে দিও না মোরে বাঁধা।
হে কাঙ্ক্ষিত কবিতার খাতা ভালবাসার আদর
কামনার প্রিয়ংবদা!
সুপ্রিয় স্বাধীনতা হে লহ মোর সালাম !
শ্রদ্ধাবনত মস্তকে প্রেমের অনুরণনে মগজে মননে
অপার সম্ভাবনার দ্বার খোলে।
সুপ্রিয় স্বাধীনতা তোমাকে ভালোবাসি খুব—
শ্রদ্ধায় অনুরাগে সীমাহীন উদ্ধতায়।
সুপ্রিয় স্বাধীনতা হে তোমারে জীবন সঙ্গী করে
যেন আমি বেঁচে থাকি— সোনার বাংলাদেশে
আবার যেন মরি সহমরণে পিনপতন নীরবতায়
ভোরের শিশির যেমন করে...
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০২১ রাত ৮:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




