somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সহযাত্রি

২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কাব্যিক ভ্রমণে মম হে সহযাত্রি
প্রেরণা হয়ে দিবারাত্রি
করেছো ঋণী কেবল
তোমারে তোমাদেরে স্মরণ করি তাই আজও শ্রদ্ধাভরে
হয়ত পারিনি অতটা হৃদয়গ্রাহি করে
যতটা চেয়েছো তুমি তোমরা
অনেকেই ভেবেছে নিছক বিড়ম্বনা শুধু
অযথা কালক্ষ্যাপন—ভালোলাগেনি যাদের
সবার ভালোলাগে না যে সব;
বাসন্তী ফুল পুষ্প সৌরভ পাখির কলতান
জানি সকলে ভালোবাসে না কবিতা
তবু লিখে গেছি হৃদয়ের ব্যাকুলতা
ঋতু পরিক্রমায় জননী জন্মভুমি প্রকৃতি বদলায়
মেঘ— বৃষ্টি —আলো— রৌদ্র মেখে গায়
প্রকৃতির অপরূপ সব রূপ আস্বাদন
কার না লাগে ভালো, বলো?
আমি যেন গেয়ে গেছি সমবেত সঙ্গীত
তোমাদের সাথে লয়ে—যেন ধ্যানমগ্ন এক বক
এক পায় দাঁড়িয়ে; হাঁটু ভাঙা জল অসহায়
তবুও হয়ত হয়নি লেখা;
একটিও মনের মতো করে তোমার, তোমাদের।
তবু জানি প্রচেষ্টা যায় না বৃথা আমাদের— মানবের
—হতে পারে না তা
হয় সে কী করে? জনম জনম ধরে অনন্ত সাধনা যা..

তাইতো লিখে গেছি অবিরত
ক্রমাগত হৃদয়ের গহীন থেকে গভীরতর অনুভূতি
চিরন্তন শাশ্বত বের হয়ে আসে আকূতি
আগ্নেয়গিরির লাভার মতো।

স্রষ্টার ইশারায় অনুমোদনে
হয়তো হয়েছে দিনে দিনে তা প্রগাঢ়— আরো

অনন্ত প্রেরণার কলম লিখে চলে—খরস্রোতা নদীর মতো
পার হয়ে সব বাঁধা কৃষ্ণ কৃষ্ণ-রাধা
কাব্যিক ভ্রমনে হে মম সহযাত্রি
জানি প্রতীক্ষার হয় শেষ
হবেই হবে শেষ এইসব তিমির রাত্রি...

ছবিঃ নিজস্ব এ্যালবাম
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৩১
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×