কবিতা
২১ শে মার্চ, ২০২৩ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবিতা দিবারাতি তোমায় খুঁজি
খুঁজে খুঁজে দু'চোখ মুদি,
গভীর রাতে গভীর ঘুমে
সেখানেও দাও যে হানা—তোমায় চুমি
তুমি যেন মোর অনন্ত সাধনা
এই বুকে লালিত স্বপ্ন এক—
তুমি ছাড়া হৃদয়টা মোর যেন এক মরুভূমি
যেন কত যুগ যুগ ধরে— তুমি মোর চিরচেনা।
কতো কাছের কতো আপন—
বুকের মাঝে বেঁধেছো বাসা— মায়ার স্বপন।
দারুন মায়ায় বটের ছায়ায়
হিজল বনের তরু লতায়
কোকিলের কুহু গানে চাঁদের আলোয়
সুরঞ্জনা বনলতা সেন লাবণ্য নিরুপমা
অপ্সরা সুচেতনা— আরও কতো ছদ্মনামে
রবীন্দ্র নজরুল জীবনানন্দ দাশ মধূসুদন
কতো কবির বুক পাজড়ে নিবাস তোমার;
কলমের আঁচড়ে সৃষ্টি হয়ে
পাঠকের হৃদয়ে স্বপ্ন জাল বুনো
যৌবনের আরাধনা কামনা সাধনা, হে সুন্দর!
কবিতা স্বপ্ন দেখাও হৃদয় মাতাও
মন্ত্র মুগ্ধ করো মোরে ঋদ্ধ সমৃদ্ধ করো
এমনি করে যুগে যুগে যৌবনের অনুরাগে
বসন্ত সাজাও ভালো বেসে দু'হাত বাড়াও
বর্ষার নবধারা জলে শরতের কাশবনে
হেমন্তের নবান্নে শীতের কুয়াশা ঢাকা চাদরে
আমাকে তুমি পরিপুষ্ট করো—
বাঁচিয়ে রাখো যুগ যুগ ধরে।
ছবি: নিজস্ব অ্যালবাম ।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০২৩ দুপুর ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭
সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত সফরটি চূড়ান্ত হয়নি। বাংলাদেশের সম্মতি আদায়- এক্ষেত্রে বাংলাদেশের 'কচিকাঁচা কুটনৈতিকদের' হারিয়ে ভারতীয় 'প্রবীণ কুটনৈতিকরা' জয়ী হয়েছে।
শেখ হাসিনার আমলে... ...বাকিটুকু পড়ুন

যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২

আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল...
...বাকিটুকু পড়ুনচারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!
অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।...
...বাকিটুকু পড়ুন