যদি অনুমতি দাও
১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবারো এসেছে রাত শত ব্যস্ততা পদদলে
তুমি একা বসে আছো আবারো . অবসর
সকল ক্লান্তি অবহেলে আমিও তা্ই তৎপর
দু’জনে চলছি ছোটে— চলছে মোদের দ্বৈরথ
আমরা দুজনে মিশে যাবো যে— অপার ভালোবেসে
এ যে মায়াবী রাত, যেন কাঁধে মিলিয়ে কাঁধ
বাঁধ ভাঙার উচ্ছ্বাসে আমরা যে আজও দূরন্ত দূর্ণিবার।
এই বিজয়ের মাস ডিসেম্বরে —আমরা যে পৌঁছে যাবো
হাতে রেখে হাত, কাঙিক্ষত ঠিকানায়—প্রেমেরে স্বর্ণ শিখরে
আবারো আসিছে যে সেই বিজয়ী ষোলই ডিসেম্বর
আমি ছাড়া কে আছে আর?
এমন ভালোবেসে — শত বাঁধা জয় করে,
অনন্ত সঙ্গমে তোমার ওগো এমন বদ্ধ পরিকর ।
যদি অনুমতি দাও — যদি কাছে ডাকো
যদি আমাকে চাও — যদি আমার থাকো
আমি মানবো না কোন নিয়ম মানবো না কোন বাঁধা
ভালোবাসার ছোট্টঘরে তোমার,
আমি যেন সুনিশ্চিত পৌঁছে যাবো
ভোরের শিশিরের মত — পিনপতন নিরবতায়
সুখের স্বর্গ ওগো করিবো মোরা বিরচন সেথা
আবারো যে এসেছে রাত — আবারো বিনিদ্র প্রহর
হিমেল হাওয়া বহে ,কুয়াশার চাদরে ঢেকে আছে যে পৃথিবী
আমিও ঢেকে দেবো ওগো তোমারে, মোর বাহুডোরে লয়ে সযতনে
তোমার সকল শূণ্যতা হবে দূর —মোরা দুজনে গড়িবো সুখের দোসর।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)
তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?
তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন