দীঘিতে শৈবালের এক বিন্দু শিশির...
২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবি নজরুল ও লিখতো
আমার মতোই দ্রুত —
রবীন্দ্রনাথও যে লেখে গেছে
তোমার হৃদয় লয়ে ঠিক আমারই মতো
লিখে গেছেন জীবনানন্দ দাশ আরও অনেকে।
তুমি করিও না আর উপহাস আমারে লয়ে ,
তারা কেউ ছিল না আমার মতো উচ্চ শিক্ষিত
কেউ ছিল না বিজ্ঞানমনস্ক তারা বুঝতেন না
ভূমিকম্প ভূমি ধ্বস মণিকের সন্ধান— ভূতত্ত্ব
শুধু হৃদয়ের কথাই লিখে গেছেন অবিরত
আমি যে কবি ও গবেষক সত্যের সন্ধানী
তুমি মোর হৃদয়ের রাণী
তোমার আমার প্রেম যেন চিরন্তন
শাশ্বত সুন্দর
মোদের প্রেমে বৃষ্টি নামে.
ওঠে মিষ্টি রোদ শীতের কুয়াশা ভেদ করে
দ্রোহে— প্রেমে— সাম্যে বঞ্চিতের অধিকার দাবী লয়ে
আমিও ছিলাম যে রাজপথে
খোলা আকাশের নীচে পবিত্র শহীদ মিনারে
আন্দোলনে সংগ্রামে।
লিখে গেছেন মধুসূদন চৌদ্দ মাত্রায়
আমিও তো লিখেছি তা অবলীলায়
আমিও করেছি ধারণ গোটা পৃথিবীর স্পন্দন
হৃদয়ের অর্ঘ্য মোর করো কবুল হে প্রিয়তমা,
ভালোবেসে তুমি আমারেই করো ঋণী
তুমি হও ধন্য হে নিরুপমা অন্তরতমা
মনোলিনা হৃদয় হরিণী,
আমার মতো পারবে না আর কেহ, তোমাকে লয়ে
অতীতে ও পারে নি যে আর কেহ ।
আমার যে তুমি আছো একান্ত অধিকারে
অনুপ্রেরণা হয়ে
ছিলনা কবি গুরু কিংবা নজরুলের তেমনতরো প্রেরণা
তবে আমি কেন পারবো না
আমি কী লিখিনা তাদের মতোই দ্রুত …
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই...
...বাকিটুকু পড়ুন
বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও...
...বাকিটুকু পড়ুন
টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন