somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

বিদায় হে পুরাতন ও শুভ নববর্ষ !!!!

১৩ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিদায় হে পুরাতন!!!!

চলে গেলো একটি বছর
নিরবে যেন বলে গেলো
এভাবেই যায় ফুরিয়ে
জীবন প্রদীপ, জীবন প্রহর
আশার আলো জ্বেলে
যদি না পাও তার সন্ধান
কোথায় আছে সফলতা
বিশ্ব মানবতার কল্যাণ
সব ই তবে হবে যে বৃথা ।

তোমার আমার ভালবাসা
যেন স্রষ্টার অপার কৃপা,
তাই তো লিখি এতো কবিতা
ভালোবাসার দর্পনে হয় দেখা
মোদের প্রেমের প্রতিফলন।

গোধূলির আলো মেখে গায়ে
কাটিয়ে দিলাম ডোল্লীর বিলে আমাদের গাঁয়
একাকী নির্জনে মনে মনে তোমায় লয়ে
বছরের শেষ দিনের শেষ বেলা
জানি হবে নতুন বছরের আগমন নতুন খেলা
বিদায় হবে পূরাতন , এই তো রীতি
শুধু তুমি আমি রয়ে যাবো
রয়ে যাবে তোমার আমার প্রেম পীরিতি
মিথোজীবিতা অবিকল আগের মতন।

আমরা যেন ধ্রুবতারা
কালোত্তীর্ণ এক প্রেমে মোদের অটুট বন্ধন
চিরন্তন সুন্দর শাশ্বত রূপে রয়ে যাবে
শুধু কালের গর্ভে হারিয়ে যাবে
আনন্দ বেদনার আরও একটি বছর
বিদায় হে পুরাতন ।

এবার আসুক আনন্দ ঘন ক্ষণ
তোমার আমার ভালবাসা ঘিরে আমাদের নীড়ে।
কালবৈশাখী ঝড়ে যেমন ধূলির উড়ে
তেমন করে যাক উড়ে
অতীত গ্লানি দুঃখ ব্যথা, সুন্দরের হোক আগমন।
বিদায় হে জড়া জীর্ণ পুরাতন।

শুভ নববর্ষ !!!!

আরও একটি নতুন বছর
আরও একটি নতুন সূচনা
নতুন নতুন পরিকল্পনা নতুন দিনের স্বপ্ন বুনা
সোনালী দিনের প্রত্যাশায়
আশার প্রদীপ জ্বেলে
জড়া জীর্ণ দূরে ঠেলে
অতীত গ্লানি দুঃখ ভুলে
জীবন চলার পথে
নতুন প্রেরণা যেন
শুভ বাংলা নববর্ষ হোক
বাংলার ঘরে ঘরে
উৎসব মুখর পরিবেশে
নববর্ষ করতে বরণ আমরা সবাই
কর্ম মুখর নতুন একটি সূচনা
করিতে পারে উন্মোচন
অমিত সম্ভাবনার দ্বার
সমৃদ্ধ বাংলাদেশ হোক এবারের অঙ্গীকার
শুভ বাংলা নববর্ষ হোক বাঙালির ঘরে ঘরে
শুভ বাংলা নববর্ষ প্রিয়তমা সকল প্রিয়জন
শুভ কামনা করি সকলের তরে।


৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×