somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

কবিতা লেখার প্রেরণা , একটি প্রতীক্ষা অত্যাসন্ন বিজয় !!!

২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কবিতা লেখার প্রেরণা..

বন্ধু তবে তাই হোক—
কবিতায় ভরে ওঠুক—
ডায়েরির পাতা, মোর ইচ্ছে খাতা।
ইচ্ছেরা ফুল হয়ে ফোঁটে যেন
বৃষ্টি হয়ে ঝরে পড়ে মোদের বোধের আঙিনায়।
অনুরাগের ডানায় চড়ে স্বপ্নেরা
যেন খুঁজে নেয় ঠাঁই— কাঙ্ক্ষিত ঠিকানায়।
কবিতার আছে রং, প্রজপতির ডানার মতন
মুগ্ধ চোখে— তুমি দেখে নিও ।
তুমি বুঝে নিও বৃষ্টি শেষের গান, শেষ বিকেলে রং
পুলকিত এই মন, বাঁধ ভাঙার উচ্ছাসে
সকল জড়তা ভেঙে হংসমিথুন
মোরা যেন যুগল বন্দী— একই ফ্রেমে সঙ্গী
চাঁদ—তারা, তুমি—আমি করেছি যে সন্ধি আজীবন।
তুমি দেখে নিও ভরা পূর্ণিমা— রুপোলী আলোর কিরণ।
তুমি খুঁজে নিও সেখানে আমার মুগ্ধ দুচোখ;
তোমার দৃষ্টিতে সতত নিবদ্ধ; কবিতার নৈবেদ্য হে
আমাদের গভীর প্রণয় ;
কবিতা লেখার প্রেরণা..

প্রতীক্ষা !!!

শেষ হয়নি এখনো,
এখনো যে ঢের বাকি
তাই বেলা শেষের ছবি আঁকি—মনে
এখনো হতে পারে , শুভঙ্করের ফাঁকি
আছে অতীত তিক্ত অভিজ্ঞতা, বিরহ স্মৃতি
যেদিন আর থাকবে না অবশেষ
সেদিন বুঝে যাবে সবই
এখনো ঢের বাকি, তালগাছের শেষ আড়াই হাত
সাপের বিষ দাঁত
দৈর্ঘ্য বেশি নয়, তবুও সতর্ক থাকতে হয়
আর একটু হলেই তুমি আমি খুব কাছাকাছি
হে সুনিয়তি মম
আভরণ ফেলো খুলে, নিমিষের হবে পরিণয়
এবার দাড়াও একটু দূরে ভেজা রক্তজবা
টপ টপ নামবে বৃষ্টি— মোরা স্বর্গসুখে হবো মাতোয়ারা ..


বিজয় অত্যাসন্ন!!!!

রক্তে ভেসে গেছে রাজপথ প্রান্তর
বাতাসে ভেসে আসে লাশের গন্ধ
বুলেট বিস্ফোড়ণ কাঁপিয়ে দেয় স্বদেশ ভূমি
দুইশত প্রজাপতি শ্রাবণে বসন্ত ডেকে এনেছে
সহস্র রক্তের দাগ আর্তনাদে স্তব্ধ জনপদ
হতে পারে ঝড়ের পূর্বাভাস,
ধ্বংস হতে লাগে দুই সেখানে দুইশত
যেন গভীরতম ক্ষত বিবেকের দরজায়
পাষাণের বুকেও কাঁপন ধরেছে তান্ডবে
রক্তাক্ত রাজপথ বিপ্লবের কথা বলে
পরিবর্তনের দাবীতে দেয় নতুন মাত্রা
না আর নয়, প্রবঞ্চকের পরাজয়
সুনিশ্চিত হয়ে ওঠে সুবিধাবাদীর
লোভী গ্রীবা ধ্বংস ডেকে আনে
ক্ষমতার মসনদ এমনই— ছলনাময়।



সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০২৪ সকাল ১১:৪৭
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ চোখে কোন বাতিঘর... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×