বাংলার আকাশে যেন শান্তির পায়রা উড়ে
বিভেদ কাব্য হয় শেষ
নাশকতা নৈরাজ্যের ইতি টেনে
আমরা যেন গড়তে পারি সোনার বাংলাদেশ
লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা
বৃথা হতে পারে না
সব বাঁধা জয় করে গড়বো মোরা সমৃদ্ধ স্বদেশ
এই হোক মোদের পণ
তিমির আঁধার দূর করে আসবে মহেন্দ্র ক্ষণ
সাম্যের মন্ত্রে দীক্ষা নিয়ে চলবো মোরা একসাথে
আমরা সবাই ভাই ভাই অটুট বন্ধনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




