somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

রক্তের দাগ এখনো শুকায় নাই ও ভুলে যাওয়ার মতো একটি দুস্বপ্ন কেবল!!!!

২৯ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রক্তের দাগ এখনো শুকায় নাই

রক্তের দাগ এখনো শুকায় নাই
বাতাসে আজও বারুদের গন্ধ
ভেসে আসে মজলুমের হাহাকার
ঐ দেখো বর্বরতা
ঐ দেখো বিবেকের দরজা বন্ধ
মানবতা ডুকরে কেঁদে ওঠে
প্রলয়ের উল্লাস,
নারকীয় তান্ডবে নাচে দেখো দানবে
বিপন্ন মানবতা মরণ উপত্যকায় , মৃত্যুর উল্লাস
সবচেয়ে বেশি দেখে যেন ঐ অন্ধ
তাই চির তরুণ অরুণেরা মিছিলে শ্লোগাণে
মুক্ত বিহঙ্গ ছোপছাপ রক্ত বাংলার রাজপথে
একঝাক আগুন পাখি যেন বসন্ত বাগানে
রক্তের দাগ এখনো শুকায় নাই
কিভাবে যে মানবতা রক্ত মাড়িয়ে
এসেম্বলিতে যায় প্রশ্ন জাগে মনে
কিভাবে হতে পারে সন্ধি
মুজিব ইয়াহিয়া দুইজন দুই মেরু
জনমনে তাই দ্বিধাদ্বন্দ্ব
এইখানে নেই কোন দ্বন্দ্ব
শহীদ আবু সাঈদ জান্নাতে বসে হাসে
বিবেকের বন্ধ কপাট ভাঙতে হবে
ছিনিয়ে আনতে হবে নাগরিক অধিকার গণতন্ত্র
মুজিব যেন যায় জিতে ইয়াহিয়া হবে ধ্বংস
রক্তের দাগ এখনো শুকায়ে নাই
বাতাসে আজও রয়ে গেছে যে বারুদের গন্ধ ।



ভুলে যাওয়ার মতো একটি দুস্বপ্ন কেবল!!!!
আমাদের নেই মনে
একটু আগে ঘুমের ঘুরে
যেন একটা দুস্বপ্ন দেখছিলাম
হয়তো ভুলে যাবো একটু পরে
দেখেছিলাম মনে হয়
চারিদিকে মিছিল শ্লোগান
উত্তাল সারা বাংলার জনপদ
কেউ গাইছিলো কোরাস কেউ বা সমবেত সঙ্গীত
কেউ করে আবৃত্তি বিদ্রোহী কবিতা
তবুও যদি ধ্বসে যায় বৈষম্যের ভিত
কেই ছিলো মিছিলে শ্লোগানে
কেউ ছিলো পানি হাতে তৃষিতেরে দিতে জল
তারা কাড়া নাড়ে সজোরে বিবেকের রুদ্ধদ্বারে
বিপ্লবী আবু সাঈদ বুক চিতে দাড়িয়ে চীনের প্রাচীর যেন
অতঃপর পুলিশের লক্ষ্যভেদী নিশানা
যেন একটি বিপ্লবী ঝাণ্ডা লুটিয়ে পড়ে বাংলার জমিনে
ফুলের মতো সুন্দর ছেলেরা মেয়েরা দলবেধে নামে রাজপথে
শহীদের রক্ত বৃথা যেতে পারে না পারে না তারা তাই মরিয়া দৃঢ় প্রতীজ্ঞ
তাদের দাবি কোটা সংস্কার তারা চায় বিচার নির্বিচারে হত্যার
তারা যেন দেবদূত সত্য প্রতিষ্ঠায় জীবন দিতে সতত প্রস্তুত
তাদের দাবি ছিল বৈষম্যহীন পৃথিবী
আঁধার রাতে নির্বিচারে গুলি চলে চলে গণহত্যা
যেন সেই পঁচিশে মার্চ ভয়াল কালোরাত রাজপথে তখন সামরিক জান্তা
আর্ত পীড়িতের ক্রন্দনরোল হলো নিস্তব্ধ ক্ষণিকের তরে
দুস্বপ্নের এই ক্ষণে ভেঙে গেলো ঘুম
তারপর আর মনে নেই ফিরে এলাম বাস্তবতায়
আবু সাঈদ বেঁচে আছে চেয়ে আছি সেই খবরের প্রতীক্ষায় ..



ছবি নেট থেকে

সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৫৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

আজকের কনফারেন্সের বাংলা ভার্সন/ জননেত্রী বঙ্গবন্ধু কণ‍্যা শেখ হাসিনা ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:২০


ল্লীর প্রেস কনফারেন্সে শেখ হাসিনা ,ইংরেজীতে তাঁর বক্তব্য রাখেন, পুরো বক্তব্যটি পাঠকের জন্য বাংলায় অনুবাদ করে দেয়া হলো-

Fcc South কে ধন্যবাদ জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বক্তব্য শুরু করেন।

বাংলাদেশকে... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×