somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

মানবতার ফেরিওয়ালা আবারও হলো যে সাথি আবু সাঈদ ওদের তোমরা মৃত বলো নাওরা ----তোরা

৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




মানবতার ফেরিওয়ালা

মানবতার ফেরিওয়ালা
নেই ভয় নেই ডর মরণে
তুমি যেন হ্যমিলনের বাশিওয়ালা
তোমার বাঁশির সুরে
গর্ত থেকে বেরিয়ে পড়ে
চেতনার ইদুরগুলো
নিস্তব্ধ মরণ উপত্যকা
জীবন্ত আগ্নেয়গিরি হয়ে ওঠে
বিবেকের দহনে
যেন উত্তপ্ত লাভার মতো
ঝলসে দেয় হায়েনার হিংস্র থাবা
তুমি যেন তিমির হননের কবি
হতাশার আঁধার দূরে ঠেলে
ঘুমন্ত শহরে ভোরের রবির প্রতিচ্ছবি
বাংলার ইন্মুক্ত প্রান্তরে, রাজপথে
তুমি অকূতভয়, বলে যাও দ্বিধাহীনচিত্তে
আমাদের আছে নাগরিক অধিকার
তুমি সীমারেখা টেনে দাও
দূর্বৃত্তায়নের তুমি দাও ধিক্কার
মানব সমাজে নির্মমতার প্রতিবাদে
মানবতা ফেরিওয়ালা হে
নেই ভয় নেই ডর যেন মরণে
হ্যামিলনের বাশিওয়ালা হে
সুদৃঢ় প্রত্যয় তিমির হননে।


আবারও হলো যে সাথি

ভয়ালো কালো রাতি, আবারও হলো যে সাথি
স্বাধীনতার তেপ্পান্ন বছর পর
আবারও দেখলো গোটা জাতি কতটা ভয়ঙ্কর
কেমন করে নির্বিচারে গুলি চলে
নিরীহ মানুষের উপর, রাতের অন্ধকারে
শিশু থেকে বৃদ্ধ নর অথবা নারী
কেহই যেন নয় নিরাপদ এমন স্বৈরাচারী
এমনই বর্বর, কালো বিড়াল বেড়িয়ে এলো
দেখলো গোটা জাতি, হায় কতোটা নির্মম
কতটা মতি ভ্রম কতোটা বিপথগামি
এখনতো আর নেই হানাদার
নেই ইয়াহিয়া পা্ক সমাচার
তবুও কিভাবে যে ফিরে এলো
সেই ২৫ শে মার্চের ভয়াল কালোরাতি
হিংস্র হায়েনার তান্ডবে নিভলো আশার বাতি
কয়টা কালো রাতি যেন শোক পাখি
আবার হলো যে সাথি এই দুঃখ কোথায় রাখি!!


আবু সাঈদ

বুকে যেন তার রক্তের দাগে
বাংলাদেশের মানচিত্র আঁকা
তার হাতেই পায় যে শোভা
লাল সবুজের একটি পতাকা


ওদের তোমরা মৃত বলো না

ওদের তোমরা মৃত বলো না
বরং ওরা অনেক বেশি জীবিত
ওরাইতো দেয় প্রেরণা
ওরাই যে করে উজ্জীবিত
টনিকের মতো অবিরত
শহীদের রক্ত বৃথা যেতে পারে না
ওরাই হলো দিগ্বিজয়ী বীর
জুলুমের প্রতিবাদে চির উন্নত শির
ওদের জন্য লাল সালাম
ওদের দেখে ধন্য হলাম ওদের করি কুর্নিশ
বাংলার আকাশে ওরাই যে ধ্রুবতারা
ওদের দেখে ঈর্ষা করে আকাশের নক্ষত্ররা
ওদের গায়ে বীর বাঙালির রক্ত
ওদের কাছে হেরে যায় জালিমে তখত
ওরা ছিলো সন্তানের মতো কিংবা ভাইবোন
অন্যায়ের প্রতিবাদে, ওরা আজও সিংহের গর্জন

তোমাদের জন্য গভীর ভালোবাসা আর বিনম্র শ্রদ্ধা
হে তারুন্য , হে যৌবনের গান, মুক্তির সোপান মুক্ত বিহঙ্গ
তোমরা মৃত নও তোমরা মৃত্যুঞ্জয়ী
তোমাদের কুরবানিতে স্বৈরাচার হবে ধরাশায়ী
সময় অত্যাসন্ন,! ধন্য মোরা ধন্য ধন্য যে গোটা জাতি
বাঁধার হিমালয় তোমাদের কাছে অতীব নগন্য ।
হে যৌবনের গান সাফল্য সোপান চিরো তারুণ্য ..

ওরা ----তোরা

তোদের গুলিতে নির্বিচারে মৃত্যু হলো যাদের
যারা হলো অন্ধ ; বিকলাঙ্গ
ওরাই মেধাবী ওরাই আগামীর নেতৃত্ব দেশের ত্রাতা
কি করে হরে ক্ষতিপূরণ কি হবে দূর এই শূণ্যতা
তোরা হলি পাচাটা কুকুর ভীষণ গণ্ডমূর্খ্য
বিবেকের দর্পনে তোদের চেহারা হয়না দেখা
তোরা মরে গেলে বর্বরতার অভিশাপ থেকে
মুক্তি পেতো জাতি তোর কুলাঙ্গার
স্বাধীনতার তেপ্পান্ন বছর পর
আসলো ফিরে ভয়াল কালো রাতি
নির্মম গণহত্যা
তোরা আবার ভীষণ দূর্ণীতিবাজ
দেশের সম্পদ লুট করাই কাজ
তোদের পাপে আজ বিপন্ন মানবতা
ওরাই মেধাবী জাতির ভবিষ্যৎ তারুণ্যের অহংকার
বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার ওরাই দাবিদার
তোদের জন্য আছে শুধু ঘৃণা আর শত ধিক্কার ।


সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৩০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

আজকের কনফারেন্সের বাংলা ভার্সন/ জননেত্রী বঙ্গবন্ধু কণ‍্যা শেখ হাসিনা ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:২০


ল্লীর প্রেস কনফারেন্সে শেখ হাসিনা ,ইংরেজীতে তাঁর বক্তব্য রাখেন, পুরো বক্তব্যটি পাঠকের জন্য বাংলায় অনুবাদ করে দেয়া হলো-

Fcc South কে ধন্যবাদ জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বক্তব্য শুরু করেন।

বাংলাদেশকে... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×