বন্ধু
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বন্ধু থাকে সারাবেলা
বন্ধুরই পাশে ,
সকল ব্যথা ভুলিয়ে দেয়
একটু মৃদু হেসে ।
ব্যথা বেলা বন্ধু এসে
বন্ধু পাশে দাড়ায়,
দুঃখ যত আছে মনে
সব কিছুকে হারায় ।
শত কষ্ট দিলেও তবু
বন্ধু কাছে রয় ,
ভুল বুঝে সে চলে গেলেও
দূরে সে যে নয় ।
মনের যত কথা আছে
বন্ধু সবই বলে ,
আপন করে বন্ধু শুধু
ভালবাসার ছলে ।
হৃদয় ব্যথা বন্ধু ছাড়া
কে বল আর বোঝে ?
দূরে থেকেও থাকে কাছে
সকাল , বিকাল, সাঁঝে ।
জীবন পথে হোঁচট খেলে
বন্ধু হাতটি বাড়ায় ,
চলার পথে লাগলে একা
বন্ধু পাশে দাড়ায় ।
ফুলের মত বন্ধু শুধু
সুভাস নাহি ছড়ায় ,
লোক দেখিয়ে বন্ধু হবে
বন্ধু সে যে নয় ।
অগোচরে আপন করে
অগোচরে বাসে ভাল ,
হৃদয় কথা বোঝে গো যে
বন্ধু তারে বল ।
প্রাণের সাথে প্রাণ মিশিয়ে
আপন যেজন করে ,
আর কাহারে বন্ধু বল
বন্ধু বল তারে ।
বন্ধু অনেক থাকতে পারে
তবু বন্ধু সবাই নয় ,
বন্ধু আসল সে যে
মনের কথা কয় ।
শত ঝঞ্ঝা বয়ে গেলেও
বন্ধু সে যে অনড় ,
শত বন্যা ভাসিয়ে নিলেও
বন্ধু সে যে পাথর ।
বল যত কথা আছে
বন্ধুটাকে বলার ,
আপন করে নাও গো তারে
আগে হারিয়ে যাবার ।
হারিয়ে গেলে সব কিছুই
ফিরে তুমি পাবে,
বন্ধু হারালে চুপিসারে
একলা পড়ে রবে ।
খুঁজে নাও আপন বন্ধুটাকে
ভুলে সকল মানা ,
আঁধার হবার আগেই কর
অটুট বন্ধুত্বখানা !!!!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ২৫ শে জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯
মাননীয় "যদি-কিন্তু" সাহেবের বিদায়ী ভাষণ
একটি কাল্পনিক রম্য রচনা

অন্তর্জাল থেকে নেওয়া।
একদিন সকালবেলা, চায়ের কাপে চুমুক দিতে দিতে জাতি খবরের কাগজ খুলে দেখল, দেশের সবচেয়ে বড় পদটির জন্য মনোনীত...
...বাকিটুকু পড়ুন
ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন
নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে...
...বাকিটুকু পড়ুন