আজ ফার্মগেট থেকে হলে আসার সময় একজন লোককে দেখলাম।একটা হাত নেই। না এক হাত নেই বলে,অন্য হাত পেতে ভিক্ষা করছেন না। অন্য হাতে রিকশার হাতল ধরে আমার আপনার মত ..দুই হাতওয়ালা মানুষ গুলোকে টেনে যাচ্ছেন। পায়ের জোরে। এক হাতের জোরে। হাত পাতলেই হয়ত ২ টাকা ৫ টাকা, একটু দয়ালু হলে ১০ টাকা দিয়ে দিব। কিন্তু তিনি তা করছেন না। পরিশ্রম করছেন। ভিক্ষা ও না। চুরিও না। কেউ পড়ালেখা না করে আর আমরা পড়ালেখা করে চোর হচ্ছি। উঁচু আসনে যাবার,ক্ষমতা পাবার নেশায় মেতে উঠছি। বড় জায়গায় গিয়ে আরও বড় চোর হচ্ছি। আমার পায়ের কাছের লোককে লাথি মারছি।পা শুধু লাথি মারার জন্য না। আর হাতও শুধু হাত পাতার জন্য না। চুরি করার জন্য না। এক হাতওয়ালা একটা মানুষ রিকশা চালাতে পারছে।পরিশ্রম করতে পারছে। আর আমরা!!!আমার বাবাও পরিশ্রম করেন। সৎ পরিশ্রম। মাঝে মাঝে আমার বাবার পায়ের কাছে পরে থাকতে ইচ্ছা করে। মনে হয় বলি, " বাবা, তোমাকে অনেক সম্মান করি। কষ্ট করে, পরিশ্রম করে , ঘাম ঝরিয়ে বড় করছ। সংসার চালাচ্ছ তাই। আমি তোমাকে নিয়ে গর্ব করতে পারি। আমিও বাবা, বড় হয়ে চোর হব না। শিক্ষিত চোর হব না। পরিশ্রম করব। সৎ থাকব তোমার মত। "
আলোচিত ব্লগ
বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন
মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....
মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন
একদিন আমরা ক’জনা মিলে …….

ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন
জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----


জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন
সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।