somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বাবা, আমার মা

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষের জীবন আসলেই কেমন। কত রঙের। কত ঢঙের। মাঝে মাঝে চুপ করে ভাবি, আসলেই কেমন ছিলাম। আসলেই এখন কেমন আছি। নিচের লাইন গুলো আমার অনুসারী বা সামুর গল্প পাঠকদের পড়া। আমার একটা গল্পের কয়েকটা লাইন।তবুও আর একবার পড়তে বললাম। এরপর আমার পরের কথাগুলো বলি।


"বেশ কয়েকদিন ধরেই শার্ট ইন করে স্কুলে যেতে পারে না নাসিফ। প্রতিদিন স্কুলে কান ধরে দাড়িয়ে থাকে। স্যার বলে শার্ট ইন কর না কেন?
নাসিফ চুপচাপ দাড়িয়ে থাকে। কিছু বলে না।
প্যান্টটা পিছন থেকে ছিঁড়ে গেছে অনেক খানি। আম্মু তালি লাগিয়ে দিছে। ইন করলে তালি দেখা যাবে। সবাই হাসাহাসি করবে। আব্বু অসুস্থ। এখন নতুন প্যান্ট শার্ট কিনে দিতে পারবে না। নাসিফ অনেক বুঝে এখন। অনেক বেশি। আজ সকালেও তালি দিয়ে দিয়েছে আম্মু আর একটু প্যান্টে। অল্প একটু ছিঁড়ে গেছিল।
ক্লাসে কান ধরে দাড়িয়ে আছে।স্যার জিজ্ঞেস করে যাচ্ছে, " তুমি প্যান্ট ইন কর না কেন?"
নাসিফ চুপ।
" কথা কানে যায় না? প্যান্ট ইন কর এখন।"
নাসিফ তাও চুপ।
স্যার খুব রাগি। নাসিফের গালে একটা ঠাস করে চড় মেরে বলে,
"প্যান্ট ইন কর।"
নাসিফ গালে হাত দিয়ে, কাঁদতে কাঁদতে বলে,
" স্যার আমার প্যান্ট ছেড়া পিছন দিয়ে।"
ক্লাসের সবাই হো হো করে হেসে উঠে। যেন কত মজার কথা বলেছে নাসিফ।স্যার সবাইকে ধমক দিয়ে থামিয়ে নাসিফকে বসিয়ে দেয়। আর বলে, " হেড স্যারের থেকে অনুমুতি নিয়ে এস। "
নাসিফ বসে যায়। গালে হাত দিয়ে থাকে।
ক্লাস শেষে সবাই কি যেন পরামর্শ করছে। নাসিফকে বাদ দিয়ে। কিছুক্ষণ পর নাসিফকে ডাকে সবাই।একজন বলে, " নাসিফ তুই চোখ বন্ধ কর। একটা জিনিস দেখাবো তোকে। "
নাসিফ সরল মনে চোখ বন্ধ করে। একটু বোকাই নাসিফ।ও চোখ বন্ধ করার পর। সবাই ওর জামা উচু করে প্যান্ট দেখে। তালি দেয়া প্যান্ট। দেখে হাসে। হো হো করে হাসে। সবাই হাসে। শুধু নাসিফ মুখ গোমড়া করে থাকে। ক্লাস ফোরের সহপাঠীদের কাছে এটা ছিল মজার জিনিস। নাসিফ সেদিনও বাসায় গিয়ে কেঁদেছে।আব্বু আম্মুকে কিছু বলেনি। সহপাঠীরা ওকে নিয়ে হাসাহাসি করেছে। স্যার মেরেছে।পায়ের কাছে খুব ব্যথা।মোজা ছিঁড়ে গেছে। খালি জুতা পরতে কষ্ট হয়। তবুও বলে না কিছু। বললেই বাবা অসুস্থ শরীর নিয়ে, কাজ করতে চলে যাবে।সেদিন রাতে আব্বু আম্মুর মাঝে শোয় নাসিফ, আব্বু আম্মুকে বলে। দু জনের গায়ে দুটা হাত দিয়ে ঘুমায়। ঘুমাবার আগে কাঁদে। চোখ বেয়ে পানি কানের পাশ দিয়ে পরে যায়। বাবা মা বুঝে নাসিফ কাঁদছে। কিছু বলে না। দু পাশ থেকে দুজন জড়িয়ে ধরে। নাসিফের অনেক শান্তি লাগে তখন। কিছু স্পর্শে অনেক সুখ। কিছু না পাওয়ার মধ্যেও ভালবাসা পাওয়া যায়।সুখ শুধু বিলাসিতায় না।ভালবাসায় শুধু বিলাসিতা থাকে না। ভাঙা ঘরের মধ্যেও থাকে। বাবাকে কষ্ট থেকে বাঁচানোর জন্য, একটা বাচ্চা ছেলের অনেক কিছু বুঝে যাওয়াতে থাকে। মায়ের হাতের তালি দেয়া প্যান্টেও থাকে। কিছু নীরব জল কান ঘেঁষে ঝরে পড়তে পারে। তবুও কিছু মায়ার হাত যে জল মুছে দেবার জন্য থাকে। আঁকড়ে ধরার জন্য থাকে। ভালবাসার জন্য থাকে। কষ্ট সারাজীবন দানা বেঁধে বসে থাকে না। কষ্টের অবসান হয়। ভালবাসা অন্তহীন। কষ্ট অন্তহীন না।

- এই ছোঁয়া ভালবাসার(অংশবিশেষ )"



কত সহজ করে লেখাগুলো লিখে ফেলেছিলাম। পাঠক ও বন্ধুরা সহজ মনে পড়ে নিয়েছিল। তবে আমার কথা বলি। আমি এই লেখাটুকু লেখার সময়, টানা ১৫ মিনিট কেঁদেছি।টপটপ করে পানি পড়েছে চোখ দিয়ে। অনেকের কাছে লাগতে পারে, এহ কি আমার লেখক হয়ে গেছে। আমি লেখক হই নি। উপরের ঘটনটা আমার জীবনের। ক্লাস ফোরের ঘটনা। কত মজার ঘটনা একটা।সহপাঠীদের কতখানি আনন্দের যোগাড় দিতে পেরেছিলাম, ভাবতেই এখন ভাল লাগে। মাঝে মাঝে এখনও এই বন্ধুদের সাথে দেখা হয়।ওরা হয়ত সব ভুলে গেছে, মজা করে করেছে কাজ একটা, এতো মনে রাখার কি আছে? কিন্তু আমার মনে ঠিকই আছে। থাকবে হয়ত সারাজীবন। ভাগ্যের কোন এক এলোমেলো হিসেবে, এখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ছি।হাতে করে অনেক নতুন জামা কাপড়, বের হয়ে যাবে। ৫ বছর হোক, ১০ বছর হোক। একদিন টাকাও হবে। নতুন জামা কাপড় পরব সসবসময়। পুরনো গুলো ফকির মিসকিনদের দিয়ে দিব। তবুও বার বার চোখের সামনে ভেসে উঠবে, একটা তালি দেয়া প্যান্টের কারণে, কতটা হাসির পাত্র হয়েছিলাম।ফকির মিসকিন রকমের ব্যবহার পেয়েছিলাম। আমার ওদের উপর কোন রাগ নেই।আমি কোন মানুষের উপর কখনও রাগ করে থাকিও না। তবে বাবা মায়ের প্রতি, অনেক শ্রদ্ধা আছে। ভালবাসা আছে। এতো কষ্টের ভিতরও এই পর্যন্ত নিয়ে এসেছেন। মাঝে মাঝেই পিছলে পড়ে গেছি। তবুও হাত ধরেছেন। আমি ক্লাস থ্রিতে পড়িনি। টাকার অভাবে স্কুল থেকে নিয়ে এসেছিলেন, আব্বু। খুব মনে আছে।ঐ বছর পুরোটা বাবার পিছনে পিছনে ভ্যান গাড়ি ঠেলেছি। আব্বু মাঝে মাঝেই জড়িয়ে ধরে কাঁদতেন। আমি বলতাম,আব্বু আমার কষ্ট হয় না তো।
পরের বছর আবার গিয়ে ক্লাস ফোরে নিয়ে, ভর্তি করিয়ে দিয়েছিলেন। মাঝে মাঝেই থমকে যেতাম।তবুও আব্বু আম্মু থমকে যাবার সুযোগ দিতেন না। সাহস হয়ে এগিয়ে নিয়ে যেতেন।না খেয়েও ঠিক বই খাতা কেনার টাকাটা দিয়ে দিতেন।কোন ঈদে নতুন জামা কাপড় পরিনি, ঠিকই। তবুও আম্মু ঈদের দিন সকালে, সেমাই রান্না করতেন। আব্বু মাংস নিয়ে আসতেন।
খণ্ড খণ্ড এমন নানা চিত্রে জীবন আমার। মাঝে মাঝে মনে হয়, না আমি ব্যর্থ না। ঠিক জিতে গেছি। জীবনের যুদ্ধে জিতে গেছি।অনেক কষ্টের মাঝেও , পরীক্ষার টাকা হাতে তুলে দিয়ে, বাবা মা চাইতেন, একটু ভাল রেসাল্ট। সবসময় তা বাবা মাকে উপহার দিতে পেরে, নিজেকে বড় ভাগ্যবান লাগে। আমার আব্বু যখন ঘাম ঝরা শরীরে বলেন, আমার ছেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ে।
আমি জানি তখন ,বুকের ভিতর তার কতটা সুখ কাজ করে। আমি জানতে শিখেছি, মানুষ পারে, চাইলেই পারে। আমি এই মানুষ দুটোকে কষ্ট দিতে চাই না। কখনও না। আমি জানি , তারা সারাজীবন আমার পাশে থাকবেন। আমি বাবা মাকে অনেক বেশি ভালবাসি। বলতে ইচ্ছা করে মাঝে মাঝে খুব, জড়িয়ে ধরে, আব্বু আম্মু অনেক ভালবাসি তোমাদের। বুকের ভিতর এতো এতো ভালবাসা তোমাদের জন্য।
জানি কখনও বলতে পারব না। তাই লিখে একটু হালকা হলাম। অনেক কিছু লিখতে গিয়েও, বার বার হাত আঁটকে আসছিল। চোখ ভিজে আসছিল। বুকের ভিতর দমটা বন্ধ হয়ে আসছিল। তবুও কষ্ট কখনও গায়ে লাগাই না। ছোট বেলা থেকে বাবা মায়ের কাছ থেকে, এটাই শিখেছি।জীবনে কখনও থেমে যেতে নেই।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×