- শুনলাম তুমি নাকি নতুন প্রেম করছ?
- কে বলল?
- যে ই বলুক। সত্যি কিনা?
- তুমিও তো বিয়ে করেছ। তুমি তোমার জামাইয়ের সাথে প্রেম করতে পারলে, আমি পারব না কেন অন্য কারও সাথে করতে?
- তুমিও বিয়ে কর।
- আমার বিয়ের বয়স হয় নি।
- প্রেম করার বয়স হয়েছে?
- না হলে, তোমার সাথে করলাম কি করে?
- আমার জায়গায় অন্য কাউকে বসাতে পারলে?
- হ্যাঁ পারলাম।তুমিও তো বসিয়েছ।
- তুমি আমার জামাই ছিলে না, বয়ফ্রেন্ড ছিলে।
- হ্যাঁ তো?
- ঐ মেয়ের সাথে ব্রেক আপ করবে।
- কেন?
- আমার সহ্য হয় না।
- তুমি তোমার জামাইয়ের সাথে থাকো, এটাও আমার সহ্য হয় না।
- তুমি কি জেদ করে এসব করছ?
- যা ভাবো তুমি।
- আমার কথা শুনবে না?
- জানিনা।
- বাদ দাও না এসব।
- কি?
- প্রেম করা।
- তুমিও বিয়েটা বাদ দিয়ে দাও। সত্যি আমার সহ্য হয় না।
- আশিক?
-বল।
- আমি বোধহয় তোমাকে এখনও ভালবাসি।
আশিক চুপ হয়ে যায়। অন্যের বউকে ভালবাসি বলা যায় না।নিধি অন্যের বউ। ফোন কেটে দেয়। আর কখনও নিধির সাথে কথা বলবে না। হিসেবের ভিড়ে অনেক কিছুই বদলে যায়।আবেগ আঁটকে যায়।অজানা কিছু অনুভব, কখনও বুকের ভিতর থেকে তাড়িয়ে দেয়া যায় না।
( সিরিয়াসলি নেবার দরকার নেই। )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



