somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাড়ে চুয়াত্তর
চিন্তাশীল মানুষ হওয়ার চেষ্টায় আছি

ইসলামে দাস প্রথা

০৪ ঠা মে, ২০২৩ দুপুর ২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসলাম ধর্মে দাস প্রথাকে সীমিত করা হয়েছে কিন্তু নিষিদ্ধ করা হয়নি। ইসলামের বিধান আসার আগে স্বাধীন মানুষকে জোর পূর্বক দাস বানিয়ে বেচা কেনা করার প্রথা ছিল। ইসলাম এই পদ্ধতি নিষেধ করে দিয়েছে। ইসলাম ধর্মে শুধুমাত্র যুদ্ধাপরাধীকে দাস বানানো যায় আর দাসের সন্তান দাস হয়। এছাড়া দাস বানানোর কোন উপায় নেই। যুদ্ধাপরাধীদের জেলে রেখে দেয়া যেত বা হত্যা করা যেত। কিন্তু সেটা না করে তাদেরকে দাস বানালে সেটা দেশের অর্থনীতির জন্য ভালো। একটা দেশের কয়েদিরা দেশের অর্থনীতিতে কোন ভুমিকা রাখে না বললেই চলে। খুব সামান্য ক্ষেত্রে এদেরকে দিয়ে কিছু কাজ করানো হয় যার পরিমান অতি নগণ্য।

ইসলামের দাস প্রথা মানবিক। দাস মুক্তির কথা এত জায়গায় আছে যে এই প্রক্রিয়ায় দাসেরা ধীরে ধীরে সমাজে মিশে যেতে পারে। ফলে সমাজে দাস এক সময় আর থাকে না অথবা একদম কমে যায়। যারা থাকে এরাও মুলত যুদ্ধাপরাধী। এটাকে একধরনের পুনর্বাসন বলা যেতে পারে। এই যুদ্ধাপরাধীদেরকে ধীরে ধীরে কাজে নিয়োজিত করে সমাজের সাথে মিশে যাওয়ার সুযোগ দেয়া হয়। ইসলামের সবচেয়ে বড় সমালোচনা হোল অধিকার ভুক্ত দাসীর সাথে সেক্স। এটার কারণ হোল এই নারীরা যুদ্ধাপরাধী। যুদ্ধের ময়দানে পুরুষদের সাথে থেকে যুদ্ধে সাহায্য করেছে এরা। এদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। পুরুষ যুদ্ধাপরাধীদের ইসলামের রাষ্ট্রপ্রধান চাইলে অনেক ক্ষেত্রে মৃত্যুদণ্ড দিতে পারে, দাস বানাতে পারে, মুক্তিপণ ছাড়া মুক্তি দিতে পারে, মুক্তিপণ নিয়ে মুক্তি দিতে পারে। কিন্তু যুদ্ধক্ষেত্রে যে নারী থাকে তাদেরকে মৃত্যুদণ্ড দেয়ার উপর নিষেধ আছে। তাদেরকে দাসী বানানো হয় শাস্তি হিসাবে। ইসলামের রাষ্ট্রপ্রধান চাইলে এদেরকে মুক্তিপণ নিয়ে বা না নিয়ে মুক্তি দিতে পারে অথবা দাসী বানাতে পারে। চাইলে এদের মনিব এদের সাথে সেক্স করতে পারে। আবার চাইলে তাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিতে পারে বা বিক্রি করে দিতে পারে।

জেলে নারী বা পুরুষের সেক্সের কোন ব্যবস্থা থাকে না। ইদানিং শুনলাম একটা উন্নত দেশে জেল কর্তৃপক্ষ মাসে কয়েকদিন স্বামী/ স্ত্রী/ পার্টনারের সাথে একান্তে সময় কাটানোর সুযোগ দিচ্ছে বা দিবে। সেক্সের ব্যবস্থা না থাকার কারণে জেলে অনেক যৌন নিপীড়ন হয়। যৌনতা মানুষের স্বাভাবিক চাহিদা। এই কারণে দাসীদের সাথে সেক্সের ব্যবস্থা রাখা হয়েছে। দাসদের ক্ষেত্রে তাদের বিয়ের ব্যবস্থা করা হয়।


দাস প্রথার ক্ষেত্রে শুধু ইসলাম ধর্মকে দোষারোপ করা হয়। কিন্তু খৃস্ট এবং ইহুদি ধর্মে দাস প্রথা আছে। ইসলাম ধর্মে দাসের সাথে মানবিক আচরণের নির্দেশ আছে। মনিব যা খাবে তাকে তাই খাওয়াতে হবে। মনিব যে পোশাক পড়বে তাকেও তাইই পড়াতে হবে। কারণ আমাদের রসূল (সা) বলেছেন যে দাসরা তোমাদের ভাই। দাসের উপরে অতিরিক্ত কাজের বোঝা দেয়া যাবে না। যদি অতিরিক্ত বোঝা দেয়া হয় সেই ক্ষেত্রে মনিবকে সাহায্য করতে হবে। দাসকে পরিবারের সদস্যের মত মনে করা হয় ইসলামে। অন্যায়ভাবে দাসকে প্রহার করলে তার শাস্তি হোল দাসকে মুক্ত করে দেয়া।

যে কোন যুদ্ধকেই জিহাদ বলা যাবে না। জিহাদ করতে হলে স্বীকৃত ইসলামি রাষ্ট্র থাকতে হবে। সেই স্বীকৃত রাষ্ট্র যদি কোন কারণে কাফেরদের সাথে যুদ্ধে জড়িয়ে যায় কেবল সেটাকেই জিহাদ বলা যাবে। এখন আইসিস, আনসার উল্লাহ টিম যা করছে এগুলি কোন জিহাদ না। পৃথিবীর কোন ইসলামিক স্কলার এদের কর্মকাণ্ডকে সমর্থন করে না। বর্তমান যুগে ইসলামিক রাষ্ট্রগুলি বিভিন্ন আন্তর্জাতিক চুক্তিতে আবদ্ধ হয়েছে। ফলে যুদ্ধের ক্ষেত্রে এই চুক্তি মানতে হবে। যুদ্ধের কারণে সৃষ্ট বন্দিদের ব্যাপারে চুক্তিতে কিছু লেখা থাকলে সেটা মানতে হবে। তাই বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে দাস বানানোর সুযোগ নাই বললেই চলে।

ইসলামে অনেকভাবে দাস মুক্তির ব্যবস্থা রাখা হয়েছে বা উৎসাহিত করা হয়েছে। ফলে দাসেরা সহজেই এক সময় সমাজের মূল স্রোতে মিশে যেতে পারে। তাই ইসলামের দাস প্রথা নিয়ে সমালোচনার কিছু নেই। ইসলামের দেয়া সমাধান সমাজের জন্য কল্যাণকর।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০২৩ রাত ১২:৩০
৫৩টি মন্তব্য ৩০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×