আমাদের স্বপ্নের গতি পথ রোধ করে
ওরা দ্রুত চলে যায় সামনেই
যেই শ্রমিকের ঘামে গড়ে ওঠে রাজপথ,
সেই শ্রমিকের কোন দাম নেই
আমাদের হাতে থাকে শাবল আর হাতুরি
গায়ে ছেড়া গেঞ্জি ও গামছা
রাসÍায় ফুটপাতে আমরাই পরে থাকি
গাড়ি চড়ে চাটুকার - চামচা
আমাদের হাতে গড়া ইমারতে শুয়ে বসে
আরামে কাটায় ওরা রাত দিন
অনাহারি কেউ যদি হাত পেতে বলে- ভাই,
দয়া করে দুই মুঠো ভাত দিন
ওরা বলে কি আপদ ! সরে যা !
নোংরার দল তোরা খেতে যদি নাই পাস
ভালো হয়, তাড়াতারি মড়ে যা
আমাদের শ্রমে গড়া পোশাকের গৌরবে
ওরা খুব ফিটফাট থাকে, -আর
কারখানায় আমরাই আগুনের তাপে পুড়ে
দল বেধে হয়ে যাই ছাড়খার !
বিল্ডিং ধষে গেলে আমরাই লাশ হই
ওরা থাকে আইনের আড়ালে
আমাদের ব্যথা কত ওরাও তা বুঝতো
নিজেদের ভাই - বোন হারালে !
আমাদের শিশুরাই কাটাতারে ঝুলে থাকে
এভাবেই মানবতা বলি হয়
- চিন্তা করনা কোন, সঠিক বিচার হবে
এই কথা কত বলাবলি হয়,
বিচারের নামে শেষে পাওয়া যায় প্রহষন
আমরা তো সুবিচার পাইনা
আমাদের ভাগ্যে সারাক্ষন তাই জোটে
যেই সব কক্ষনো চাইনা !
আমরা শ্রমিক তাই মাথা নিচু করে থাকি
আধ পেটে ভয়ে আর শাষনে
আমাদের অধিকার কেড়ে নিয়ে ওরা থাকে
সমাজের উচু উচু আসনে
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।