somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাইসেন্স টু কিল: ডিরেক্টেড বাই খান সাহেব

১৯ শে আগস্ট, ২০১১ সকাল ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সময় নৌপথে খুব দুর্ঘটনা হতো। কদিন পরপরই শোনা যেতো লঞ্চ ডুবির কথা। নৌপথের যাত্রীরাতো বটেই, সাধারণ মানুষও আতঙ্কে থাকতেন। কখোন যানি আবার একটি দুর্ঘটনার খবর দেখতে হয় টিভিতে। তখন নৌপরিবহন মন্ত্রীকে ভালোবেসে (আসলে খেদ থেকে) ছাগলমন্ত্রী উপাধি দিয়েছিলো মানুষ। কারণ নৌ দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে একটি করে ছাগল দেয়া হতো।
দিল পাল্টেছে। কারণ দেশে এখন দিন বদলের সনগ বাস্তবায়ন হচ্ছে। ছাগলের ব্যবসা ছেড়ে দিয়েছেন নৌমন্ত্রীরা। তারা এখন ফ্রি লাইসেন্সের ব্যবসা করছেন। এই লাইসেন্স আবার যা তা না। একেবারে লাইসেন্স টু কিল। সহজ শর্তে লাইসেন্স দিতে হবে গাড়ি চালকদের। এটা কিন্তু আমাদের বর্তমান নৌমন্ত্রীর কোনো আবদার না। একেবারে দাবি। খবর বেরিয়েছে (প্রথম আলো, ১৯শে আগস্ট, ২০১১) বিএনিপ-আওয়ামী লীগ দু আমলেই নাকি শাজাহান খানের সুপারিশে এক লাখ ৯০ হাজার চালককে বিনা পরীক্ষায় লাইসেন্স দেয়া হয়েছে। বিআরটিএতে এই চালকরা 'খানসেনা' হিসেবে পরিচিত। আবেদন করা হয়েছে আরো ২৮ হাজারের জন্য। মন্ত্রী ঘটা করে সংবাদ সম্মেলন ডেকে বলেছেন, লেখাপড়া জানার দরকার নেই। রাস্তাঘাটে গরু-ছাগল, মানুষ চিনতে পারলেই হলো। অশিক্ষিত ড্রাইভারদের লাইসেন্স দেয়া হোক। প্রশ্ন হচ্ছে, যার মধ্যে শিক্ষার আলো নেই, তার মধ্যে সচেতনতা তৈরি হয় কিভাবে। আর যে ড্রাইভার সচেতন নন, তার হাতে যাত্রীদের জানমাল কতটা নিরাপদ? শুধু গরু-ছাগল-মানুষ আর সিগন্যালের চিহ্ন দেখলেই কি সড়কে নিরাপত্তা নিশ্চিত হয়? শাজাহান কি তবে অশিক্ষিত চালকদের মানুষ মারার লাইসেন্স দিয়ে দিতে চাইছেন? ইতিহাসে অবশ্য খান সেনা সব সময়ই মানুষ মারার লাইসেন্স পেয়েছে। যেমনটা পেয়েছিলো একাত্তরে। নতুন যুগের খাস সেনাদেরো দেয়া হচ্ছে সেই একই লাইসেন্স। তবে হাতিয়ার আলাদা। একাত্তরের খানসেনাদের হাতে মরেছিলো মুনীর চৌধুরী। আর নতুন খানসেনাদের হাতে মরলো তারই ছেলে মিশুক মুনীর। একাত্তরের খান সেনারা মেরেছিলো জহির রায়হানকে। আর ২০১১-র খান সেনারা মারলো তারেক মাসুদকে। আমাদের কি তবে যুগে যুগে এই সব খান সেনাদের হাতে মরতে হবে? একাত্তরের খানসেনাদের আমরা হারাতে পেরেছি। নতুন এই খান সেনাদের কবে হারাতে পারবো?
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×