somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বকচরের বকতিয়ার-১

৩০ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


- কিরে বেইশ্যার পুত, তুই নাকি দ্যাশ রক্ষা করবি?
- হ হুজুর।
- ক্যামনে করবি?
- মিলিটারিগো লগে মিইল্যা।
ওয়াক থু করে থু থু ফেলে সেলিম চেয়ারম্যান। এদিক ওদিক তাকিয়ে দেখে কেউ আছে কি না। দক্ষিণ ঘরের কোণায় বসে গরুর জন্য নাড়া তৈরি করছে তারেক।
- ওই তারেইক্যা, হুনসশ? বইক্যা চোরাই নাকি মিলিটারিগো লগে মিইল্যা দ্যাশ রক্ষা করবো?
তারেক একবার সেলিম চেয়ারম্যানের দিকে তাকায়। একবার বকতিয়ারের দিকে। এরপর খালি হে হে করে হাসে। শরীরের সব রক্ত যেন বকতিয়ারের চোখে ভর করেছে। সময় এখন খুব একটা ভালো যাচ্ছে না। একদিকে মিলিটারি, আরেক দিকে মুক্তি। রাতের বেলা কাজকর্ম প্রায় বন্ধই হয়ে গেছে। মাঝেমধ্যে দু-একটা জিনিস হাপিশ করতে পারলেও খদ্দের মেলে না।
দুইটা মুড়ি খাওয়ার আশায় সকাল থেকে চেয়ারম্যানের বাড়িতে বসে আছে বকতিয়ার। মুড়ির কোনো বালাই নাই, চোরা বইলা গাল দেয়। মুড়ির কথা মনে পড়ায় ক্ষিধাটা যেন আবার চাগান দিয়ে উঠলো। মাটিতে বসে খড়ের কুটো চিবায় বকতিয়ার। আর ভাবে ‘হালার চেয়ারম্যানের পাছায় লাত্থি দিমুনি!’
- চোখ লাল ক্যানরে? সারা রাত চুরি করছস নাকি?
উঠে দাঁড়াতে যায় বকতিয়ার। যা থাকে কপালে, চেয়ারম্যানের পাছায় আজ লাথি মারবেই। চোখ আটকে যায় কাঁচারি ঘরের বারান্দায়। চেয়ারম্যানের মেয়েটাকে দেখলেই কেমন জানি উথালপাথাল করে বকতিয়ারের। বয়সটা একটু কম। তাতে কি? গায়ে গতরে বাড়ন্ত। কোৎ করে একটা আওয়াজ বেরোয় বকতিয়ারের মুখ থেকে। মনে হয় পিঠের ওপর যেন পুরো ঘর ভেঙ্গে পড়লো।
- হারামজাদা, চায়া চায়া কি দ্যাখোস? চেয়ারম্যানের চোখ দিয়ে যেন আগুন বেরুচ্ছে।

ধড়ফড় করে বিছানায় উঠে বসে বকতিয়ার। স্বপ্নগুলো ইদানিং প্রায়ই দেখছে। ডাক কি তবে এসেই গেলো? গলা শুকিয়ে কাঠ। কাঁপা হাতের ধাক্কায় উল্টে যায় পানির গ্লাস। আবছা আলোয় নিজের হাতকেই মনে হয় অশরীরী। বাগানে ল্যাম্পপোস্টের ঘোলা আলোর দিকে একবার তাকায় বকতিয়ার। আলুথালু দাড়ি হাত দিয়ে ঠিক করার চেষ্টা করে। তলপেটের চাপটা বাড়ে। কিন্তু বিছানা থেকে নামতে ভয় করে। অসুবিধা কি! মিলিটারি ক্যাম্পে যেদিন গিয়েছিলো সেদিনও তো লুঙ্গি পড়েই কাজ সেরে দিয়েছিলো। সেদিনের কথা মনে পড়লে এখনো ভয়ে-লজ্জায় কুঁকড়ে যায় বকতিয়ার।
সোনাডাঙ্গা খাল সাঁতরে মিলিটারি ক্যাম্পে গিয়েছিলো বইক্যা চোরা। ক্যাম্পের সীমানায় যেতেই দুটি বন্দুকের নল চেপে ধরে তার মাথা। সামনেই খাটিয়ায় আধশোয়া মিলিটারি অফিসারের হুঙ্কার, ‘তুম কৌন?’
ভয়ে সবকিছু এলোমেলো হয়ে যায় বকতিয়ারের। দুই উরুর মাঝখান দিয়ে যেন গরম সীসা পড়ছে। ভিজে যাচ্ছে পায়ের তলার মাটি। হাসিতে ফেটে পড়ছে গোটা ক্যাম্প। বকতিয়ারের ইচ্ছে হয়, মিলিটারি শালার পাছায় কষে একটা লাথি মারতে। মুখ দিয়ে কোনো রকমে বের হয়, ‘বকতিয়ার, হুজুর।’
- বকতিয়ার মতলব? তুম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বকতিয়ার?

মতলব বোঝে না বকতিয়ার। শুধু বোঝে এ নিশ্চয় বিখ্যাত কারো নাম! সেই থেকে ইখতিয়ার উদ্দিন বকতিয়ার নামেই তাকে চেনে দেশের মানুষ। বিদেশের কেউ কেউও।
(চলবে)........
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×