somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেন অন্তরালে ছিলেন সুচিত্রা

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১৯৯৩ সালে এটাই সুচিত্রার তোলা শেষ ছবি তাও ভোটার কার্ডের জন্য ।






বাংলার মহানায়িকা সুচিত্রা সেন হয়ে উঠেছিলেন কিংবদন্তি এক মানুষ। বাংলা সিনেমার পঞ্চাশ ও ষাটের দশকের সবচেয়ে প্রভাবশালী অভিনেত্রী ছিলেন সুচিত্রা। যার সঙ্গে একটিবার সাক্ষাতের আশায় থাকত হাজারো দর্শক। সেই সুচিত্রাকে তার একান্ত আপনজন ছাড়া গত ৩৫ বছরে দেখার সুযোগ পায়নি আর কেউ। কিন্তু সেই ভুবনমোহিনী রূপালি রাজকন্যা কেন চলে গিয়েছিলেন অন্তরালে?

এই প্রশ্ন যেন অমিমাংসিত এক মহারহস্যের মতো। এর উত্তর নিয়ে চলেছে হাজারো কল্পনা। কিন্তু সমাধান মেলেনি কোথাও।

পরিবারের সদস্য ছাড়া এই দীর্ঘসময়ে সুচিত্রা সেনের সঙ্গে যোগাযোগ ছিল খুবই অল্প কয়েকজনের। তাদের মধ্যে অন্যতম হলেন প্রবীণ সাংবাদিক গোপালকৃষ্ণ রায়। সংবাদ সংস্থা ইউএনআই-এর এই সাবেক কর্মকর্তা সুচিত্রাকে নিয়ে লিখেছেন চারটি বই। মহানায়িকার জীবনের নানা অজানা অধ্যায়ের তিনি প্রত্যক্ষদর্শী। সম্প্রতি এনডিটিভির সঙ্গে এক আলাপচারিতায় তিনি শুনিয়েছেন সেসব কাহিনি। তার মধ্যে রয়েছে অন্তরালে যাওয়ার আগে সুচিত্রার একটি ঘটনা।

গোপালকৃষ্ণ রায়ের মতে, চিরদিনের জন্য আড়ালে যাওয়া নিয়ে সুচিত্রার সিদ্ধান্তের একটি সম্ভাব্য ব্যাখ্যাও মেলে ওই ঘটনা থেকেই।

১৯৭৮ সালে মুক্তি পেয়েছিল সুচিত্রা সেন অভিনীত শেষ সিনেমা 'প্রণয় পাশা'। সিনেমাটি ব্যবসাসফল না হওয়ায় গভীর হতাশায় ভুগছিলেন তিনি। তখন তিনি ছুটে যান কলকাতার বাইরে রামকৃষ্ণ মিশনের কেন্দ্রস্থল বেলুড় মঠে। সেখানে তিনি দেখা করেন আধ্যাত্মিক গুরু ভরত মহারাজের সঙ্গে।

গোপাল কৃষ্ণ রায় বলেন, ওই দিন মহারাজের সঙ্গে দীর্ঘক্ষণ কাটিয়েছিলেন তিনি। আমি পরে শুনেছি, পুরো সময় তিনি কেবলই কাঁদছিলেন। মহারাজের সামনে হাঁটু গেড়ে বসে তিনি জানিয়েছিলেন তার বেদনার কথা। ভরত মহারাজ তখন তাকে বলেছিলেন, 'মা, লোভ করো না'। আমার মনে হয় শ্রীমতি সেন, মহারাজের ওই কথাকেই তার পরবর্তী জীবনে ধারণ করেছিলেন। আর সে কারণেই খ্যাতির আলো আর বিত্তের হাতছানি থেকে চিরস্থায়ীভাবে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

এরপর থেকেই রামকৃষ্ণ মিশনে আত্মনিয়োগ করেন সুচিত্রা। সিনেমাজগত থেকে অবসরও নেন তিনি ওই সময়ই। আস্তে আস্তে জনসমক্ষে আসা থেকেও নিজেকে গুটিয়ে নেন তিনি। এমনকি, সবার সামনে এসে পুরস্কার গ্রহণ করতে হবে বলে ২০০৫ সালে ভারতীয় সিনেমা জগতের সর্বোচ্চ সম্মাননা দাদাসাহেব ফালকে পুরস্কারও প্রত্যাখান করেছিলেন তিনি।

তবে, একবারই নিজের ওই নিয়মের ব্যত্যয় ঘটিয়েছিলেন সুচিত্রা। সেটি ছিল ১৯৮০ সালের ২৪ জুলাই। নিজের সাফল্যের সঙ্গী উত্তম কুমারের শবযাত্রায় শেষবারের মতো সবার সামনে এসেছিলেন তিনি। বেদনাহত হৃদয়ে মহানায়ককে শেষ সম্মান জানিয়ে বিদায় নিয়েছিলেন তিনি।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৮
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×