somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানবাধিকার

২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২০১৩ সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পেছন দিকে মুখ থুবড়ে পড়েছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ





মঙ্গলবার বিশ্ব মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে সংস্থাটি যে বিশদ রিপোর্ট প্রকাশ করে, তাতে বাংলাদেশ সরকারের কঠোর সমালোচনা করা হয়েছে।

বাংলাদেশে নাগরিক সমাজ এবং গণমাধ্যমের বিরুদ্ধে সরকার কঠোর দমননীতির পথ নিয়েছে বলে উল্লেখ করে রিপোর্টে বলা হয়, বাংলাদেশে যারাই সরকারের কাজ-কর্মের সমালোচনা করছে, তাদের বিরুদ্ধেই সরকার অভিযোগ আনছে।

অনেক ক্ষেত্রেই সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রচন্ড হিংসাত্মক এবং বে-আইনি পদক্ষেপ নিয়েছে। হেফাজতে ইসলামীর সমর্থকরা এবং যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে আন্দোলনকারীরা সরকারের এরকম পদক্ষেপের শিকার হয়েছেন।

রিপোর্টে বাংলাদেশে মানবাধিকার লংঘনের বিভিন্ন ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেছে হিউম্যান রাইটস ওয়াচ। ‘অধিকার’ নামের একটি মানবাধিকার সংস্থার কর্মকর্তা আদিলুর রহমান খানকে গ্রেফতার করে জেলে প্রেরণ, নাস্তিক বলে কথিত ব্লগারদের গ্রেফতার এবং একজন সংবাদপত্র সম্পাদককে গ্রেফতারের কথা এ প্রসঙ্গে উল্লেখ করা হয়।
বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারকে ঘিরে ব্যাপক রাজনৈতিক সহিংসতার কথা উল্লেখ করে রিপোর্টে বলা হয়, জামায়াত নেতা কাদের মোল্লাকে ফাঁসির দন্ড দেয়ার দাবিতে ফেব্রুয়ারীতে যে আন্দোলন শুরু হয়েছিল সেটি ছিল শান্তিপূর্ণ। বাংলাদেশ জুড়ে হাজার হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নেয়।

কিন্তু ২৮শে ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীকে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেয়ার পর পরিস্থিতি হিংসার দিকে মোড় নেয়।

রিপোর্টে বলা হয়, জামায়াতে ইসলামীর সমর্থকরা অনেক মৃত্যুর জন্য দায়ী, তবে সরকারের নিরাপত্তা বাহিনীও অনেক সময় নির্বিচার গুলি চালিয়েছে যার শিকার হয়েছেও বিক্ষোভাকারী এবং নিরীহ পথচারীরা।

একই সময়ে সরকার তার সমালোচকদের বিরুদ্ধেও দমনমূলক পদক্ষেপ নিতে শুরু করে। বহু ব্লগ-লেখক যারা ইসলামী মৌলবাদীদের তোষণ করার জন্য সরকারের সমালোচনা করেছিলেন তাদের আটক করা হয়।– বিবিসি।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×