somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৌষের চাদর – মাঘের ওভারকোট

২৫ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




চাদর ম্যানেজ করতে পারতাম না বলে কায়দা করে প্যাচ দিয়ে একটা গিটঠু মেরে দিলে আমি দৌড়ানোর উপযুক্ত হতাম । লম্বা বারান্দা দিয়ে ছুটতাম । অবাক চোখে পৌষের কুয়াশা দেখতাম বেল গাছের মাথায় । আমাদের গাভী আর বাছুরটিকে বস্তা দিয়ে ঢেকে পেটে বেধে দিত । ওরাও শীতে কাহিল । আরেকটু বড় হয়ে গ্রামে আমাদের কেটে আনা ধানের গোছায় শুয়ে চাদর পেচিয়ে সূর্যের কাবু তেজ দেখতাম । আমার চোখের কাছে ধানের শীষে রাতের ওষের ফোটা সূর্যের আলোয় চকচক করত । খুব ভাল লাগত । চাদর গায়ে দেওয়া একটা কমন বিষয় ছিল ৬০ এর দশকে আর নতুন বাংলাদেশে । হাতে বোনা সুয়েটার একমাত্র সম্বল । প্রতি বছর উচ্চতা বাড়তে থাকলে সুয়েটারের হাতা ছোট লাগত । চাদর তখন ফ্যাশন হয়নি । প্রবাসে চাদরের বালাই ছিল না । দেশে ফিরলে বড়ভাই কলকাতা থেকে কাশ্মিরি শাল এনে দিলে তা গায়ে দিতাম । বেশ ফ্যাশন শুরু হল । শখের চাদর চুরি হল বাসের সিটের ওপর থেকে নিচে নামার অপরাধে । পিকিঙ্গে আমার স্ত্রীর নেপালি সহপাঠীরা ভেড়ার লোমের শাল এনে দিল । এত দারুন ওম দেওয়া জিনিষ আর পাইনি । এক পিস এখনো আমার দখলে আছে , সাদা ধুসর মেশানো , কারুকার্যবিহীন । পাকিস্তানি শাল বিক্রি হত খুব কাজ করা । পাকিস্তানি মহিলারা নিয়ে আসত বিক্রি করার জন্য । ব্যাবহার হত মাইনাস শীতের শুরু বা শেষের দিকে পার্টিতে বা মার্চের স্বাধীনতা দিবসে আমার স্ত্রী ব্যাবহার করতেন । নানা কারুকাজ করা পুরুষ ও মহিলাদের শাল এখন বাজার জমজমাট । চীনারা অবিকল ভারতীয় শাল বানাচ্ছে পাকিস্তান , ভারত আর বাংলাদেশের বাজার ধরার জন্য ।
ফোম জ্যাকেট কিনতে ৮২ সালে পিকিঙ্গের একমাত্র বড় মার্কেটে গেলাম । নীল রঙের জ্যাকেট কিনলাম । সাদা , লাল , সবুজ মার্কেট আউট । অল্প আয়োজনে বিপুল চাহিদা । মানুষ লেপ স্টাইলের লম্বা ওভার কোট পরত । ওটা সস্তা এবং ভারী বটে । আমি প্যাকেট হয়ে টুপি মানে মাংকি ক্যাপ , মাফলার , মোটা প্যাডেড জুতা আর মোজায় সাইবেরিয়ান ঠাণ্ডা বাতাসে শীত ঠেকাতাম । ক্লাসরুম , রুমে হিটিং ছিল বলে রক্ষা । তারপরেও জ্বরে পড়ে হাসপাতাল বাস । পরের বছর থেকে ইজি হল লাইফ । জ্যাকেটে শরীরের আয়তন বাড়ত বলে বাসে জায়গা কমে যেত । সাইকেল আরোহীদের সংখ্যা কমে যেত , বাসে ভিড় এমন যে অসভ্যতা বা অশ্লীলতা বলে কোন বিষয় ছিল না । বমি এসে যেত রসুন খাওয়া আর দাত ব্রাশ না করা মহাজাগতিক দুর্গন্ধে । হাত মোজা দিয়ে টাকা গোনা যেত না । কি বিষম যন্ত্রনা । ওটা খুলে মানিব্যাগে হাতড়িয়ে টাকা বা অ্যালুমিনিয়ামের পয়সা দিয়ে টিকিট নিয়ে সামনের বুক পকেটে রেখে দিতাম । ক’বার সূর্য না ওঠা ভোররাতের পিকিঙ্গে সাইকেলে চালিয়ে যখন ক্লাসে পৌঁছতাম তখন কাপড় মাফলার টুপি ত্যাগ করে প্রথম কাজ ছিল জমে যাওয়া হাতের আঙ্গুল সচল করতে ওয়াটার হিটিং এর ওপর বোলানো । প্রতিটি কলেজ বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় ডরমিটরি থাকবেই । আমি চার কিলো দূরে স্ত্রীর ডরমিটরিতে ফেরত আসতাম বলেই এই ঝামেলা করতে হত । স্নো ফল বেশি হলে থেকে যেতাম রুমে টোগোর রুমমেট আমুজুর সাথে । আমি থাকতাম না বলে আমুজুর ইদ লেগে যেত । বাইরের সিঁড়ি দিয়ে জাপানি বান্ধবী রাতে চলে আসত । আমি থাকলে মিস যেত । আমাদের ডরমিটরি বা স্ত্রীর ডরমিটরিতে বা সব বিদেশীদের ফ্রি লিভিং ছিল । কেউ কারো বিষয়ে নাক গলাত না । কোন দুর্ঘটনা ঘটেছে বলে শুনিনি । আমাদের ক্লাসগুলো অত্যধিক গরম থাকত এজন্য যে বস্ত্রবিহীন মডেলরা দাঁড়াত পোজ দিতে ।
এখন চাদরে নিজেকে পেচিয়ে মনে হয় পৌষ বেস্ট । পাজামা পাঞ্জাবি আর শাল ব্যাস ধরিত্রীতে এর’চে ভাল আর আমারদায়ক স্টাইলের পোশাক আষাক আর নেই বা হতে পারেনা ।
শুভ পৌষ ।।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৮
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×