somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভ্যাক্সিন সমাচার - ০৫/১২/২০২০

০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


**জানুয়ারির মধ্যে দেশে দু’টি করোনা টিকা জরুরি ব্যবহারের জন্য ছাড়পত্র পেয়ে যেতে পারে, এমনই দাবি করলেন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস)-র প্রধান রণদীপ গুলেরিয়া।বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতে করোনা টিকার তৃতীয় পর্যায়ের যে ট্রায়াল চলছে, সেটি শেষ হলেই ‘ভারতীয় টিকা’ প্রয়োগের অনুমতি পাবে। তারপর সাধারণ মানুষের জন্য টিকাকরণ শুরু হবে। তবে তার আগে খতিয়ে দেখা হবে ট্রায়ালের ফলাফল।কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইন্টারোগেটিভ সায়েন্স (সিএআইআর-আইআইআইএম)-এর রাম বিশ্বকর্মা বলেছেন, ‘‘ফাইজার চাইলেই ভারতে টিকাকরণের জন্য আবেদন করতে পারে। খাতায় কলমে সেই আবেদনে সাড়া দিতে হয়তো কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ লাগবে। তবে সবটাই নির্ভর করছে ভারতীয় কর্তৃপক্ষ ফাইজারের দেওয়া তথ্যে সন্তুষ্ট কি না, তার উপর। এমনও হতে পারে, জমা দেওয়া তথ্যেই অনুমতি পেল ফাইজার। ভারতে স্থানীয় স্তরে আর ট্রায়াল দিতে হল না।’’কিন্তু এই পরিস্থিতিতে ভারতে তৈরি টিকার অবস্থা কী? এই প্রশ্ন করা হলে এইমস-এর প্রধান ও ভারতের কোভিড ১৯ পরিকল্পক দলের সদস্য গুলেরিয়া জানিয়েছেন, সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ২০২১ সালের জানুয়ারি মাস থেকে জরুরি ব্যবহারের জন্য অনুমতি পেতে পারে। যদি তাই হয়, তাহলে প্রথম টিকা পাবেন করোনার বিরুদ্ধে লড়াইয়ের প্রথম সারির যোদ্ধা ও বৃদ্ধরা, যাঁদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।

**রাশিয়া সহসাই নিজদেশে স্পুটনিক ভ্যাক্সিন প্রয়োগ শুরু করতে যাচ্ছে ।

**ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। বাহরাইন ভ্যাকসিন বিতরণে তাদের রাষ্ট্রীয় বিমান সংস্থা গালফ এয়ারের উড়োজাহাজ ব্যবহার করতে পারে। অন্যদিকে, পার্শ্ববর্তী দেশ সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস এয়ারলাইন জানিয়েছে, তারা উচ্চশীতল তাপমাত্রায় করোনা ভ্যাকসিন পরিবহনের জন্য নিজেদের প্রস্তুত করছে।
করোনাভাইরাস প্রতিরোধে তিন সপ্তাহের ব্যবধানে ফাইজারের ভ্যাকসিনের দু’টি ডোজ গ্রহণ করতে হবে। এর আগে বাহরাইন চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি ভ্যাকসিন জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছিল। এরই মধ্যে প্রায় ছয় হাজার মানুষ তা গ্রহণ করেছেন।

**টিকা নিয়ে বিষোদ্‌গার করেই যাচ্ছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। টিকার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তিনি কোনো দায় নেবেন না বলেই জানিয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত বুধবার এক সাক্ষাৎকারে ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো বলেছেন, টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেলে তাঁকে যেন দায়ী করা না হয়।

নিজের টিকা গ্রহণ সম্পর্কে জইর বলসোনারো বলেন, তিনি যেহেতু করোনায় আক্রান্ত হয়েছিলেন, তাই তাঁর টিকার কাজ হয়ে গেছে। এরপর যিনি টিকা নেবেন, তিনি যেন নিজের দায়িত্বেই তা নেন।

**নির্দেশ নয়, করোনার সংক্রমণ এড়াতে আমেরিকাবাসীকে মাস্ক পরার অনুরোধ করেছিলেন ভাবী প্রেসিডেন্ট জো বাইডেন। এ বার ভ্যাকসিন নিয়েও সে পথেই হাঁটবেন বলে জানালেন তিনি। বাজারে ভ্যাকসিন এলেও তা বাধ্যতামূলক নয় বলে ঘোষণা করলেন বাইডেন। বরং টিকা নেওয়ার বিষয়টিও দেশবাসীর ইচ্ছা-অনিচ্ছার উপরে ছেড়ে দিয়ে দিলেন তিনি। যদিও ভ্যাকসিন নেওয়ার জন্য সকলকেই উৎসাহিত করবেন বলে জানিয়েছেন বাইডেন।

শুক্রবার বাইডেন বলেন, ‘‘প্রেসিডেন্ট হিসেবে আমার ক্ষমতানুসারে যা কিছু করা প্রয়োজন, সবই করব। মানুষকে (ভ্যাকসিনের বিষয়ে) সঠিক কাজ করতে উৎসাহিত করব। এবং তা যে গুরুত্বপূর্ণ সেটা দেখানোটাও জরুরি।’’

আপডেটঃ রাশিয়া ডিসেম্বরেই ২০ লাখ লোককে ভ্যাক্সিন দেবে যা আগামিকাল থেকে শুরু হবে ।



সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×