আজ যদি আমি রাজপথে না থাকলাম,
আমাকে তাহলে অন্তর থেকে কেন তুমি ঘৃণা করবে না, বলো?
-- শো-কজ দিলাম !
আজ যদি আমি মিছিলেই না-ই নামলাম,
আমার লেখা সব কবিতাকে কেন 'ভন্ডামী' বলবে না, বলো?
-- শো-কজ দিলাম !
আজ যদি আমি স্লোগানে না গাইলাম,
'আজ অবধি গাওয়া সব গান প্রতারণা ছিল' - কেন বলবে না?
-- শো-কজ দিলাম !
আজ যদি আমি জাগরণে না মিশলাম,
এই জীবনটা অক্সিজেনের অপচয় কেন বলবে না, বলো?
-- শো-কজ দিলাম !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




