somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসাম্প্রদায়িক ভারত আর সাম্প্রদায়িক বাংলাদেশের তুলনা

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহান (!) ভারতবর্ষ সমগ্র বিশ্বে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত,এটা অবশ্য অস্বীকার করারও কোন উপায় নেই,কারণ ভারতীয় সরকারগুলো গণতান্ত্রিকভাবেই ক্ষমতায় আসে। স্বাধীনতালাভের পর হতে আজ পর্যন্ত ভারতে কোন সামরিক সরকার ক্ষমতায় আসতে পারেনি,হতে পারে ভারতের মতো আয়তনে,জনসংখ্যায় আর অসংখ্য জাতিগোষ্ঠির সমন্বয়ে গঠিত বিশালকায় দেশে সামরিক সরকারের অস্তিত্ত্ব ই সম্ভব নয়,যার ফলে গণতান্ত্রিক সরকার ই স্বাভাবিক তাদের জন্য।

সাধারণত গণতান্ত্রিক দেশগুলোতে গণতন্ত্রের পর ই যে বিষয়টি উচ্চারিত হয় তা হলো অসাম্প্রদায়িকতা,ভিন্ন ভিন্ন ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহবস্থান,এখানে এসেই গণতান্ত্রিক ভারতের সমস্ত দর্প চূর্ণ হয়ে যায়! যদিও আমাদের দেশের ভারতপ্রেমী কিছু মানুষ এখানে এসে অন্ধ তথা একচোখা হয়ে যায়। তাদের চোখে বাংলাদেশের জামাতে ইসলামী চরম সাম্প্রদায়িক দল হলেও তাদের কাছে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বিজেপি গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী নিখিল ভারতীয় উদারপন্থি দল ( হতে পারে কিছুটা ডানপন্থি !)

কিন্তু বাস্তবতা আসলে কি তাই? মোটেও নয়!
বাংলাদেশে জামাতের অংগসংগঠন শিবির,আর ভারতে বিজেপির? আরএসএস,বজরং,শিবসেনা!
এখন জামাতের এক শিবিরের সাথে উপরোক্ত তিনটার একটার তুলনাই যথেষ্ট,বাকি দুটোর কি করবেন?
বাংলাদেশে জামাত একাত্তরে হত্যা,লুটপাটে পাকিস্তানী সেনাবাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছিল,আর উল্টাদিকে বিজেপি নিজস্ব উদ্যোগে নেতাদের নির্দেশনায় ভারতজুড়ে অসংখ্য দাংগায় হাজার হাজার সংখ্যালঘু মুসলমানকে হত্যা করে আসছে,এমনকি দলের কেন্দ্রীয় নেতারা পর্যন্ত সরাসরি জড়িত!

গুজরাটের এক মহিলা নেত্রীর সরাসরি নির্দেশে ৯৭ জন মুসলমানকে খুন করা হয়েছে,সম্প্রতি এই নেত্রিকে আটাশ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। বাবরি মসজিদ ভাংগায় উমা ভারতীর মতো জনপ্রিয় নেত্রি স্বয়ং নেতৃত্ব দিয়েছে,এল কে আদভানি স্বয়ং উষ্কানি দিয়ে অসংখ্য বক্তৃতা দিয়েছে,সাবেক প্রধানমন্ত্রি বাজপেয়ী পূজায় বসে প্রার্থনা করেছে!
এহেন ভয়ংকর একটা দলের কাছে তো বাংলাদেশের জামাত চুনোপুটি হওয়ার কথা!

চরম আর উগ্রপন্থী আদর্শের সমতার কারণে জামাত আর বিজেপিকে এক কাতারের দল ধরে নিলাম না হয়,তাহলে এখন নিজ নিজ দেশে এই দুই দলের রাজনৈতিক অবস্থান দেখুনঃ বিজেপি ভারতের প্রধান দুই দলের একটি। কংগ্রেস পড়লেই কেন্দ্রের ক্ষমতায় তারা আসবে।
অনেকগুলো বড় বড় রাজ্যে বর্তমানে ক্ষমতাসীন দল বিজেপি।

বিপরীতে বাংলাদেশে জামাতের অবস্থান কেমন?
এককভাবে নির্বাচন করলে এই দল আমাদের দেশে দুটোর বেশি আসন পাবে না এবং আগামী শত বছরেও এদের এককভাবে ক্ষমতায় আসার সম্ভাবনা আছে?

এখানেই আসলে বাংলাদেশ আর ভারতের মূল পার্থক্য।

মূলতঃ দুই দেশের জনগণ আর জনমতের পার্থক্য!

কারন ভারতীয় জনগণ বিজেপিকে নির্বাচিত করে পুরো এক টার্ম দেশ শাসনের ভার দিয়েছে। আর, সব সময়ে এই দলটি কোন না কোন রাজ্যের রাজ্যসরকারে আছেই।

(যারা মনে করেন এই পোষ্টে জামাতের তোষণ করা হয়েছে তারা এই পোষ্ট থেকে দূরে থাকেন)

অনুপ্রেরণাঃ
Click This Link
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

অনুতাপ (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৯

একনাগাড়ে ৪-৫ বছর কাজ করার পর রহিমের মনে হলো, নাহ! এবার আরেকটা চাকরি দেখি। লোকাল একটা কোম্পানিতে কাজ করত সে। কিন্তু কোনকিছু করার জন্য শুধু ভাবনাই যথেষ্ট নয়। সে চাকরির... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×