সেদিনের সমাপ্তোন্মুখ সূর্যাস্ত,
তপ্ত লাল পশ্চিমাকাশের বুক থেকে যেন গলে গলে পড়ছে
একটি জলন্ত অগ্নিপিন্ড;
আর তা মিশে মিশে লাল করে দিচ্ছে
সন্ধ্যার কালোয় কালচে হয়ে আসা নদীর জল।
আয়ু ঝরতে থাকা ঐ সূর্য্টার দিকে-
অপলকে তাকিয়ে ছিলি তুই, বিমর্ষচিত্তে;
চোখের ভাষায় বড্ড হারানোর যন্ত্রণা, ফিরে না পাবার স্তব্ধতা।
শীতল চোখদুটো তলিয় তোর-অস্ফুট কষ্টের জল
কেবলই গড়িয়ে পড়বার অপেক্ষায়।
জ্বলে যাওয়া সূর্যের আলোয় তোর লাল হয়ে ওঠা মুখটাকে
আরও বেশি কাতর করে দিয়ে-
জ্বলজ্বল করছিল চোখদুটো।
জানতে চাইনি “কেন?”
জানতে চাইনি, কি সেই আক্ষেপ ;
শুধু তাকিয়ে ছিলাম ভিন্ন এক শঙ্কা নিয়ে
যার কোন নাম নেই।
সেদিন আমার দুহাতে তোর হাতদুটোকে শক্ত করে ধরতে
কীযে ইচ্ছে করেছিল ভীষন-
আমি পারিনি ধরতে
তোর চোখ গড়িয়ে গালে নামলো জল
আমি পারিনি ফেরাতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



