somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাওলানা ইলিয়াস সাহেব মুসলিম উম্মাহর জন্য রেখে গেছেন নানা কিচ্ছা ভরা "ফাজায়েলে আমাল" আর তার নাতি ধর্ম নিয়ে করছে উদ্ভট মন্তব্য, তাবলীগ জামাত নিয়ে আমার ব্যাক্তিগত কিছু কথা।

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




২০ বছর আগে খুব ভালবাসতাম তাবলীগ জামাত, কারণ দেখতাম তারা মুরব্বিদের সুন্দরভাবে নামায শিখাচ্ছে, আদব শিখাচ্ছে, তখন এই জামাত কখনও নিজেদের পরিপূর্ণ দাবি করিনি কিন্তু দিন যেতেই তাদের সংখ্যা বাড়তে লাগল আর সাথে তাদের অহমিকা বাড়ল। নিজেদের একমাত্র ইসলামী দাওয়াতী হিসাবে দাবি করা শুরু করল, এর মধ্যে দেখলাম তারা শুধু মাত্র একটি বইয়ের উপর নির্ভরশীল তখন তাদের প্রতি আমার শ্রদ্ধা কমতে থাকে, বর্তমানে তাদের কাজ-কর্ম দেখলে খুবই বিরক্তি লাগে। শুধু ফাযায়েল পড়তে পারলেই হয়ে যায় আমির!!!, আমিরের দায়িত্ব তাদের কাছে আজ খুবই ছেলে খেলা।

ইসলাম হল শান্তির ধর্ম, পৃথিবীতে সুন্দর শান্তিময় পরিবেশ চাইলে, রাষ্ট্রের সর্বত্র ইসলামের হুকুমাত আনতে হবে, তবেই না পরিপূর্ণ ইসলামী জীবন বিধান পাব আমরা।
কিন্তু বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় জামাত হিসাবে দাবিদার তাবলীগ কি সর্বত্র ইসলাম প্রতিষ্টা করার জন্য কাজ করছে?

"ফাযায়েলে আমাল" কিতাব যারা পড়েছেন তারা দেখবেন, কিতাবটিতে লেখা আছে ওমুক বুযূর্খ স্বপ্ন দেখেছেন! ওমুক মুরব্বি বলেছেন! এই সকল বুযূর্খ, মুরব্বিদের নাম নেই!!!
আচ্ছা, ইসলাম কি ওমুক বুযূর্খ, মুরব্বি কথা মত চলে, নাকি কোরআন, সহীহ হাদিস অনুসারে চলে?
তাছাড়া এই কিতাবে অনেক যয়ীঈ হাদিস রিফারেন্স হিসাবে দেওয়া আছে।
বিশ্বময় হাজার হাজার ইসলামী কিতাব, সাহিত্য আছে কিন্তু তাবলীগ জামাত কেন একটি কিতাবের উপর নির্ভরশীল? অন্য কোন কিতাব কেন তারা তাদের পাঠ্যে যোগ করছে না?

মাওলানা ইলিয়াসের নাতি মাওলানা সাদের অসংখ্যা বির্তকিত মন্তব্যর মধ্যে দুইটি নিয়ে একটু কথা বলি--

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর কেবল তিনজ লোকের ‘বাইআত’ পূর্ণতা পেয়েছে। আর বাকি সবার বাইআত অপূর্ণ। সেই ৩ জন হলেন- শাহ ইসমাঈল শহীদ, মাওলানা মুহাম্মদ ইলিয়াস এবং মাওলানা মুহাম্মদ ইউসুফ।

বর্তমানে তাবলীগ জামাতের লোকদের যে অহমিকা মাওলানা সাদের এই বক্তব্য তার প্রমাণ, আর না হয় তারা অতি মূর্খের দল।

হজরত মুসা আলাইহিস সালাম থেকে বড় এক ভুল হয়ে গেছে এবং তিনি এক অপরাধ করে ফেলেছেন- জামাআত এবং কাওমকে ছেড়ে তিনি আল্লাহর সান্নিধ্য লাভের জন্য ‘নির্জনতা’ অবলম্বন করেছেন।
হজরত মুসা আলাইহিস সালাম কর্তৃক হজরত হারুন আলাইহিস সালামকে নিজের স্থলাভিষিক্ত বানানোও অনুচিৎ কাজ হয়েছে।
হেদায়েতের সম্পর্ক যদি আল্লাহর হাতে হতো; তাহলে তিনি নবি পাঠাতেন না।


এই মন্তব্যর পর এই লোকটা কি মুসলিম থাকতে পারে?

দেওবন্দের আলেমদের উচিত ছিল তাবলীগে আরও আগে সংস্কার করা, অন্তত শিক্ষামূখী করা, একটি বই দিয়ে ইসলাম চলে না, এই উপলব্ধি তাদের অনেক আগে করা উচিত ছিল তাহলে আজ এই পরিণতি হত না।

(এই লেখাটি আমি আমার দৃষ্টিকোণ থেকে লিখেছি, কারোর কাছে অগ্রহণযোগ্য হতে পারে, আশা করি আমার ভুল ধরিয়ে দিবেন যুক্তি দিয়ে)


সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৪০
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×