somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"আমাদের প্রধানমন্ত্রী এবং একজন চাঁন মিঞা"

১৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"শুধু রমজান মাসটা যেতে দিন, রমজানের পর জনগন বুঝবে কি সুখে তাঁরা ছিল! সাড়ে চার বছরের সকল উন্নয়ন ফিরত নেওয়া হবে।"
এটা আমাদের প্রধানমন্ত্রীর কথা।
এবার আমার একটা গল্প শুনেন। আমাদের গ্রামে একটা বোকা-সোকা লোক ছিল,তাঁর নাম চাঁন মিঞা। তাঁর যখন বিয়ের বয়স হয়েছে যথারীতি তাঁর বাবা,মা তাকে পাশের গ্রামে বিয়ে দিয়ে দিল। বউ পেয়েতো সে মহা খুশি। সারাদিন বউয়ের পিছন-পিছন ঘুরে। এক মূহুর্তের জন্য চোখের আড়াল হতে দেয়না। আগে গ্রামে একটা প্রথা ছিল নতুন বিবাহিত মেয়েদেরকে তাঁর বাপ অথবা ভাই এসে নাইওর নিয়ে যেত। বর যেত দু-একদিন পর। চান মিঞার বউকেও তাঁর বাপের বাড়ি নাইওর যেতে হল। বেচারা বউ পাগল চাঁন মিঞা অতি কষ্টে দুই দিন কাটিয়ে তৃতীয় দিন খুশি মনে শশুড় বাড়ির দিকে রওয়ানা হল। সঙ্গে করে নিয়ে গেল দুই প্যাকেট বিস্কুট। পায়ে হাটা পথে শশুর বাড়ি পৌছাতে তাঁর সন্ধ্যা হয়ে গেল। শশুর বাড়ি পৌছে দেখে সবাই ঘরের দরজা বন্ধ করে ফেলেছে। চাঁন মিঞা অনেক চিন্তা করে বউ যে ঘরে থাকে সেই ঘরের জানালায় গিয়ে ধাক্কা দিল। ভিতর থেকে চাঁন মিঞার শালী জিজ্ঞাস করল "কে ধাক্কায়?"
"আমি চাঁন মিয়া।"
শালী দুষ্টুমি করে বলল " কী চাই এখানে?"
সরল সোজা চাঁন মিয়া পড়ে গেল বিরাট বিপদে। সে কি বলবে ভেবে পাচ্ছেনা। কি চায় বলা উচিৎ হবে এখন?
যাহোক শেষ পর্যন্ত বলেই ফেলল " বউ চাই।"
চাঁন মিঞার একথা শুনে শালী জানালা খুলল। দেখে বিস্কুট হাতে দুলাভাই দাড়িয়ে আছে। জানালা দিয়ে হাত বাড়িয়ে বিস্কুটের প্যকেট দুটো নিয়ে সে আবার জানালা বন্ধ করে দিল। চাঁন মিয়া কি করবে বুঝতে পারছেনা। কতক্ষন দরজা ধাক্কায়, কতক্ষন জানালা। কেউ আর দরজা খুলেনা। এভাবে কিছুক্ষণ বাহিরে দাড়িয়ে থেকে চাঁন মিঞা জোরে-জোরে বলতে শুরু করল "বউ না দিলে আমার বিস্কুটের প্যাকেট দিয়ে দাও। বাড়ি চইল্যা যাই।"

চাঁন মিঞার গল্প এখানেই শেষ। এবার আসি মূল কথায়। আমাদের বোকা সোকা চাঁন মিঞা শশুর বাড়ি যাওয়ার পথে দুটো বিস্কুটের প্যাকেট কিনেছিল তাঁর কষ্টার্জিত অর্থে। সে তাঁর বিস্কুটের প্যাকেট ফেরত চাইতেই পারে। এটা যুক্তি সংগত। বউ দাও নাহলে বিস্কুটের প্যাকেট ফেরত দাও। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী এটা বলতে পারেনা, "ভোট দাও না হলে উন্নয়ন ফেরত দাও।"
জনগনের টাকায় উন্নয়ন করে জনগনকে হুমকি দেওয়ার অপরাধে তাকে জনগনের কাছে ক্ষমা চাইতে হবে বলে আমি মনে করি।
(শাহজাহান আহমেদ)
শুধু রমজান মাসটা যেতে দিন, রমজানের পর জনগন বুঝবে কি সুখে তাঁরা ছিল! সাড়ে চার বছরের সকল উন্নয়ন ফিরত নেওয়া হবে।

৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×