
ময়মনসিংহের নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে চাঁদা চাইতে গিয়ে আটক হয়েছেন ছাত্রলীগের চার নেতা। তাঁদের গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে তুলে দেওয়া হয়েছে।
আজ রোববার বেলা ১১টার দিকে তাঁদের ডিবির হাতে তুলে দেয় নান্দাইল থানা-পুলিশ। পুলিশ সূত্র জানায়, নান্দাইল থানার ওসি মো. কামরুল ইসলাম মিয়ার কাছে গতকাল শনিবার সকালে তাঁর কার্যালয়ে গিয়ে ২০ হাজার চাঁদা চান ছাত্রলীগের চার নেতা। ওই সময় তাঁদের আটক করা হয়। পরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে চারজনকে নিজেদের কার্যালয়ে নিয়ে যান জেলা ডিবির সদস্যরা।
আটক চার নেতা হলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হাসান ওরফে রয়েল, পৌর ছাত্রলীগের সহসভাপতি টিটু চন্দ্র দে এবং কলেজ ছাত্রলীগের সদস্য মো. কামরুল ইসলাম।
না এত সময় যা বলেছি সেটা কোন গল্প নয় বরং আজকের প্রথম আলো পত্রিকার একটি সংবাদ। এর আগে নারায়ণগঞ্জে নির্বাচনের সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে ফোনে এমপি গালি দিয়েছিল যা আমরা টিভিতে দেখেছিলাম আর এবার ছাত্রলীগের নেতারা থানায় ঢুকে চাদা দাবি করেছেন তাও থানার ওসির কাছে! ধন্যবাদ ওই লীগ নেতাদের যারা প্রমান করেছেন আইন সবার জন্য সমান সেটা জনগন আর পুলিশ যেই হোক না কেন। দ্রুত সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল ওই সব নেতাদের মুক্তি দিয়ে গনসংবর্ধনা দেবার আহব্বান জানাচ্ছি।
প্রথম আলো পত্রিকার রিপোর্ট
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৮ রাত ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




