somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতঃপর দামিনির মৃত্যু...

২৯ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবশেষে মারা গেলো দিল্লীর মেয়েটি৷ সেই মেয়েটি, ছজন মিলে যাকে ধর্ষনের পর যৌনাঙ্গের ভিতর দিয়ে লোহার রড ঢুকিয়ে যার ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছিলো। বলা যায়, মরে গিয়ে বেঁচে গেলো।

ধর্ষনকে লঘু দৃষ্টিতে দেখার চেষ্টা করা হয়েছে বহুকাল৷ বলা হয়েছে, যৌনতা নিছকই এক শারীরিক প্রয়োজন, এটাকে বড় করে দেখার মানে হয় না৷ বলা হয়েছে, ধর্ষনকে এড়াতে না পারলে উপভোগ করাই শ্রেয়৷ ধর্ষনের খবর তাই যতটা ভয়াবহ, তার চেয়ে অনেক বেশি মুখরোচক৷

ধর্ষনকারীদের তাই শাস্তি হয় না৷ বরং ধর্ষনকারীদের হাতে বা সমাজের কাছে আরো বেশি নিগৃহীত হবার ভয়ে ধর্ষিতার পরিবার আতঙ্কিত হয়ে থাকে৷ বস্তুত এ সময়ে এ অঞ্চলে কোনো অপরাধের শাস্তি হয় না৷ অপরাধকারীরা ধরা পড়লেও দু’চারদিন রিমান্ডে থেকে আর চার পাঁচদিন হাজতবাস করে বেরিয়ে এসে আবার অপরাধে প্রবৃত্ত হয়৷ ফলশ্রুতিতে যা হবার তাই হচ্ছে৷ ধর্ষনাকারীরা এখন আর শুধু ধর্ষন করেই সন্তুষ্ট নয়, তারা ধর্ষিতা মেয়েটির যৌনাঙ্গের ভিতর দিয়ে রড ঢুকিয়ে তার নাড়ি ভূরি ছিড়ে ফেলতে শুরু করেছে৷

মানসিকতা কোন স্তরের হলে যৌনাঙ্গের ভিতর রড ঢুকিয়ে নাড়ি ছেড়ার প্রবৃত্তি হয় বুঝতে পারি না৷ তবে ধর্ষনকারীদের মাটিতে পুতে পাথর ছুড়ে মারার বিধান এখন খুব লঘু বিধান বলে মনে হচ্ছে৷ এদের গুহ্যদ্বার দিয়ে রড ঢুকিয়ে মুখ দিয়ে বের করে সে রডে ঝুলিয়ে তারপর এদের পাথর ছুড়ে মারলে হয়তো যথার্থ শাস্তি হয়তো হয়; নাকি কিসে যথার্থ শাস্তি হয় তা আইন প্রণেতারা বলতে পারে৷ তবে আইন প্রণেতা এবং প্রয়োগকারীরা কোনো বিচিত্র কারণে অপরাধীর শাস্তি দেয়ায় বিশেষ উৎসাহী নয়৷ কেনো? অপরাধের শিকাররা সাধারণ মানুষ বলে? ক্ষমতাবানরা হয়তো লক্ষ্য করেননি, যারা ততটা সাধারণ নন তারা যখন অপরাধের শিকার হন সেক্ষেত্রেও কিন্তু অপরাধীর কিছু হয় না৷ কয়দিন আগেই পত্রিকায় দেখলাম, ছ বছর পরেও পাকিস্থানের ক্ষমতাধর প্রধানমন্ত্রী বেনজীর হত্যার বিচার হয়নি৷ আমাদের দেশেও কিছু ক্ষমতাধর মন্ত্রী অপঘাতে মারা গেছেন, তাদের হত্যারও বিচার হয়নি৷

অপরাধের বিচার না হলে অপরাধ প্রতিরোধ হয় না৷ আজ যদি পৃথিবীর সমস্ত নারী বোরকা পড়া শুরু করে তাতেও ধর্ষন বন্ধ হবে না, যদিও যৌন উত্তেজক পোষাক পড়ে মেয়েটি ধর্ষনকে উসকে দিয়েছে এ অভিযোগ তাকে শুনতে হবে না৷ শাস্তি এড়িয়ে অপরাধের প্রতিবিধান করার চেষ্টা ভালো, কিন্তু একেবারেই শাস্তি না হলে সময় উচ্ছন্নে যায়৷

এ সময় উচ্ছন্নে যাওয়া সময়৷ এ সময়ে কোনো অপরাধের শাস্তি না হওয়াটাই দস্তুর৷
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

লিখেছেন নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।

সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×