কয়েকদিন আগে নিজের ঐতিহাসিক "তেঁতুল" ভাষণের মাধ্যমে সর্বত্র হইচই ফেলে দেন হেফাজতে ইসলামের প্রধান ও "নিখিল বঙ্গ হেলিকপ্টার সমিতি"র মালিক আল্লামা শফি হুজুর! তার মতে মেয়ে মানুষ মানেই তেঁতুল যাদের দেখলেই মুখ দিয়া "লালা ঝরা" কনফার্ম!
তো যেই মানুষ এই তেঁতুল নিয়া এত "পিএইচডি" গবেষণায় ব্যস্ত এবং রাস্তা ঘাটে তিনি খালি তেঁতুলই দেখেন, তো তার ইফতারের মেন্যুতে যে তেঁতুলের তৈরি খাবার ছাড়া অন্য কিছু থাকবে - এটা কল্পনাই করাই নাস্তিকতার সামিল! তো চলুন দেখে আসি "তেঁতুল" দিয়ে তৈরি হওয়া আল্লামা শফি হুজুরের সেইসব খাবার বর্ণনা---
১. তেঁজুর ( আমরা সাধারণ রোজাদারেরা আজান দিলে সবার আগে "খেজুর" খাই, তিনি তেঁতুল বিশেষজ্ঞ বলে তার এই খাবারের নাম হবে তেঁজুর!)
২. তিয়াজু ( আমরা পেঁয়াজু খাই, উনারটা হবে টক স্বাদের তিয়াজু)
৩. তেগুনি ( বেগুণ দিয়ে আমাদের বেগুনী তৈরি হয়, আর শফির তেগুনি তরি হয় তেঁতুল দিয়ে যা সাধারণের চেয়ে তিনগুন টক!)
৪. তুহ তাফজা ( আমাদের "রুহ আফজা" এর মত বানানো শরবত, পার্থক্য একটাই- এইটা অনেক টক!)
৫. এবং সব শেষে তালিম ( আমাদের হালিম এর অনুকরণে!)
বুড়ো মানুষ, বেশি খেতে পারেন না, তাই বাকি খাবারের নাম আমি আর বললাম না, আশা করি এতকিছুর পর তিনি একটু তেঁতুলের আচার চেখে দেখবেন কারণ এতে নাকি হজম ভাল হয়! তবে তেঁতুল দিয়ে তৈরি সব টক খাবার খেয়ে তার অবস্থাটা কি হয় এটাই দেখার বিষয়! এত টক খেয়ে তিনি কি "টকটকে" লাল হবেন, না নীল, হবেন না বেগুনী থুক্কু তেগুনি হবেন তার চিন্তা পাঠকদের হাতে ছেড়ে দিলাম!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


