somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গনপিটুনি মারাত্মক অপরাধ, একে না বলুন!

১৪ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১)
তারপর কথা আসে গনপিটুনি নিয়ে। এইদেশে উৎসবে আনন্দ করার মত হইহুল্লোর করে লোকে গনপিটুনি দেয়। এবং হইহুল্লোর সহকারেই তারা পিটাতে পিটাতে ধৃত অপরাধীর দেহ থেকে হাত ছিঁড়ে ফেলে, পা ভেঙ্গে দেয়, চোখ উপড়ে ফেলে নাহয় একেবারে মেরেই ফেলে।

একজনকে মেরে ফেলার অধিকার এদেশের আপামর জনতাকে কে দিয়েছে? আচ্ছা আবার বলি, একজন অপরাধীকেই পিটিয়ে মেরে ফেলার অধিকার এদেশের আপামর জনতাকে কে দিয়েছে? কোন অপরাধীকে হাতেনাতে ধরে ফেলতে পারলে কি তাকে পিটিয়ে মেরে ফেলতে হবে? তবে আইন কেন? আর মনুষত্ব??

২)
নিজের একটা অভিজ্ঞতা বলি, আমি তখন কিশোর ছিলাম। এক রোজার দিনে ইফতার করে পরিবারের সবাই বসে আড্ডা দিচ্ছিলাম এমন সময় আপামর জনতার হইহুল্লোর শুনতে পাই। বুঝতে পারছিলাম জনতা শিকার ধরেছে। বাসার সবাই তাড়াতাড়ি ঘর থেকে বাইরে আসি। এসে দেখি এখন আমার বয়েসী একটা ছেলেকে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে ক্ষুধার্ত জনতা পিপাসা মেটাচ্ছে। ছেলেটাকে জনতা এমন ভাবে পেটাচ্ছে যে ছেলেটি আর কাঁদতেও পারছেনা। ছেলেটাকে পেটাতে পেটাতে তার পায়ের গোড়ালি ছিঁড়ে ফেলা হয়েছিল। ফিনকি দিয়ে রক্ত ঝরছিল আর জনতা হাসছিল। কি ভয়ংকর সে হাসি! এই দৃশ্য আমার কিশোর মনে খুব আঘাত করেছিল। আমার মারাত্মক ভয় এবং কষ্ট হচ্ছিল।
তার পরদিন ক্লাসে এক বন্ধুকে সে ঘটনার কথা বলতে গিয়ে আমি বলেছিলাম, "চোর কিংবা আর কাউকে যখন লোকে গনপিটুনি দেয় তখন সেই চোরটির জন্য আমার মায়া হয়। ইচ্ছে করে সবার থেকে জোর করে ছাড়িয়ে তাকে মুক্ত করে দিই......। "

৩)
এমনকি কাউকে যদি বলিও যে গনপিটুনি কখনোই বৈধ পন্থা নয় বরং এটি পুরোপুরি অবৈধ এবং অপরাধ কর্ম, তাহলে সে অবাক হয়ে যায়। রাগে গরগর করে আমায় অপরাধীর পক্ষের লোক বলে তাচ্ছ্বিল্য করে। কি আশ্চর্য ভাবে একটা মারাত্মক অপরাধ কর্মে ধীরে ধীরে আমরা অভ্যস্ত হয়ে গেছি। একটা বিবেকহীন পশু সদৃশ্য কাজ করে আমরা আনন্দ পাই। আমরা পিটায়ে মেরে ফেলার পক্ষে সমর্থন দিতে দিতে পশু হয়ে যাই!

কেউ অপরাধ করলে তার শাস্তির ব্যবস্থা আপামর জনতা করবেনা এতে সঠিক বিচারটি না হবার সম্ভাবনা বেশি। বাংলাদেশের মত পক্ষপাতদুষ্টু দেশে অল্প অপরাধে অধিক সাজা এবং অধিক অপরাধে অল্প সাজাই বেশি হয়। তাছাড়া দেশের আইন ব্যবস্থা তৈরিই করা হয়েছে সঠিক বিচার করার জন্য। সামান্য মোবাইল চুরি, মানিব্যাগ চুরির অপরাধ থেকে শুরু করে যেকোন বড় অপরাধ করলেও একেবারে মেরে ফেলার জন্য নয়।

আরবীয় দেশের শাসন ব্যবস্থা বর্বর হতে পারে। আমরা সংস্কৃতি আর মানবতাতে উন্নত দেশের মানুষ হয়ে বর্বর হতে পারিনা।।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×