কাঁচে ঘেরা দেয়াল। শত কৃত্রিমতার মধ্য দিয়ে প্রাকৃতিক আবহ তৈরির বেখাপ্পা আয়োজন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একই পরিবেশ আমাকে আমার বিরক্তির সর্বোচ্চ সীমায় পৌঁছে নিয়ে গেছে। সব কাজ ফেলে কাঁচে ঘেরা পশ্চিম দেয়ালের কোল ঘেঁষে দাড়ালাম। তীরের মত চোখটা চলে গেল সামনের ফাঁকা মাঠটার পানে। কতিপয় শহুরে বালক খেলে চলেছে আপন মনে। খেলার ফাঁকে ফাঁকে চলছে ঝগড়া। কতা শোনা না গেলেও তাদের মুখভঙ্গি দেখে তেমনটাই আন্দাজ করা যায়। হয়তোবা কেউ বলছে আউট আবার কেউ বলছে নট আউট ইত্যাদি ইত্যাদি। আচমকা আছাড় খেয়ে গেল আমার কোমল হৃদয়টা। কাল বিলম্ব না করে শাঁ শাঁ করে সোজা চলে গেলাম গ্রাম্য কৈশোর থেকে কৈশোরান্তরে। গ্রাম্য সুবোধ বালক আমি । মায়ের কোল ছাড়ার পরপরেই আমার সখ্যতা হয় আমার পল্লী জননীর সাথে। সেই বন্ধুত্বে পল্লী মাতার সম্মতি থাক আর না থাক তা কখনো ভাববার অবকাশ নেই আমার। সময়ের সাথে সাথে আমার আমিত্বে জগদ্দল পাথরের মত ভর করে দুরন্তিপনা কিংবা দস্যিপনা। সেই কাক ডাকা ভোরে নিদ্রার সাথে আমার বিচ্ছেদ ঘটে। ঝড় বৃষ্টি শীতকে এক লাথিতে দুরে সরিয়ে চলে যেতাম মাঠের পানে। নিমিষেই জড়ো হয়ে যায় নাঙগা ভুখার দল। শুরু হয় মার্বেল খেলা। খেলার ফাঁকে ফাঁকে কত হানাহানি কাটাকাটি মারামারি হতো আজ তা আমাকে নস্টালজিক করে তোলে। ক্ষুধার জ্বালা না অনুভব না করলে কখনোই জানতাম না কখন দিনের উত্তম ভাগ কেটে যেত। পেটপূজার জন্য চলে যেতাম মাতৃগৃহে। নিমেষ তরে আপন মাতা হয়ে যেত পর। হারামজাদা , তোর ভাত নাই। যার স্কুল নাই তার ভাতও নাই। এভাবে কত দিন যে চলে গেছে। তাতে কি। সোজা চলে যেতাম পুকুর পানে। পরণের শার্ট প্যান্ট খুলে ফেলে উঠে পড়তাম গাছের মাথায়। তারপর চিত হয়ে লাফ দিতাম গভীর পানিতে। অনির্দিষ্ট কাল ব্যাপিয়া চলতো ডুবাডুবি আর সাতার কাটার খেলা। ভেজা শরীরে কাপর পরে আবার মাঠ পানে চলে যেতাম। খেলতাম কত জানা অজানা খেলা। সন্ধ্যা হতে না হতেই রাজ্যের তন্দ্রা এসে ভিড় জমাতো আমার চোখের কোনায়।তারপর চলতো ঘুম আর ঘুম সেই সাথে স্বপ্নের রাজ্যে বিচরণ। সময় পেরিয়া গেছে . আমার কৈশরত্বও আর নেই। কিন্তু মনের সেই কৈশরত্বকে কে ঠেকাবে বয়স না কাঁচের দেয়াল ?
কিন্তু মনের সেই কৈশরত্বকে কে ঠেকাবে বয়স না কাঁচের দেয়াল ?

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
অশনি সংকেত

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো
কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন
জীবনের স্টেশনে
রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।